রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম
মলম পার্টির খপ্পরে অটোচালক, অসুস্থ অবস্থায় হাসপাতালে উদ্ধার যুবকরা মাদকাসক্ত হয়েছিল বিগত সরকারের আমলে সংবাদ প্রকাশের পর কুড়িগ্রামের নাগেশ্বরীতে অসহায় তিন বোনের পাশে উপজেলা প্রশাসন আসন না পেলেও কুড়িগ্রামকে অবহেলা করা হবে না: ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রামে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত কুড়িগ্রামে কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুড়িগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বেপরোয়া বদলি বাণিজ্য কচাকাটায় ৯৪ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াত : প্রতিমন্ত্রী মীর শাহে আলম সত্তর বছরের পুরোনো গোলেরহাট ফাজিল (বিএ) মাদ্রাসা জাতীয়করণের দাবি স্থানীয়দের।

রাজারহাটে ১১ বছরের শিশু নিখোঁজ, ২৯ দিনেও মেলেনি সন্ধান

স্টাফ রিপোর্টার / ২৩ Time View
Update Time : রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

কুড়িগ্রামের রাজারহাটে মো. সবুজ আলম (১১) নামে এক শিশু নিখোঁজ হওয়ার ২৯ দিন পেরিয়ে গেলেও তার সন্ধান মেলেনি। গত ৩ আগস্ট বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছে সে। একমাত্র সন্তানের সন্ধান না পেয়ে উৎকণ্ঠা আর দুশ্চিন্তায় দিন কাটছে পরিবারের সদস্যদের।
নিখোঁজ সবুজ আলম রাজারহাট উপজেলার সরিষাবাড়ী এলাকার মো. হামিদুল ইসলাম ও মোছা. শেফালী বেগমের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, গত ৩ আগস্ট বিকেল ৩টার দিকে সবুজ আলম নিজ বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়িতে ফিরে আসেনি। দীর্ঘ সময় পার হলেও তার কোনো খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা প্রথমে আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। পরে আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি তারা।
নিখোঁজের পর থেকে পরিবারের সদস্যরা নিজেদের উদ্যোগে বিভিন্নভাবে শিশুটির সন্ধান চালিয়ে যাচ্ছেন। পরিচিতজনদের কাছে খোঁজ নেওয়া থেকে শুরু করে সম্ভাব্য বিভিন্ন স্থানে অনুসন্ধান করেও এখন পর্যন্ত তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
২৯ দিন ধরে শিশুটির কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা আরও বেড়েছে। তারা দ্রুত সবুজকে খুঁজে পেতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেছেন।
পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, কোনো সহৃদয় ব্যক্তি মো. সবুজ আলমের সন্ধান পেয়ে থাকলে বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানলে ০১৭৯৯৯০২৬৫৬ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
পরিবারের প্রত্যাশা, সবার সহযোগিতায় দ্রুত তাদের প্রিয় সন্তান সবুজ আলমকে খুঁজে পাওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *