বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

শিরোনাম
সংবাদ প্রকাশের পর কুড়িগ্রামের নাগেশ্বরীতে অসহায় তিন বোনের পাশে উপজেলা প্রশাসন আসন না পেলেও কুড়িগ্রামকে অবহেলা করা হবে না: ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রামে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত কুড়িগ্রামে কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুড়িগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বেপরোয়া বদলি বাণিজ্য কচাকাটায় ৯৪ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াত : প্রতিমন্ত্রী মীর শাহে আলম সত্তর বছরের পুরোনো গোলেরহাট ফাজিল (বিএ) মাদ্রাসা জাতীয়করণের দাবি স্থানীয়দের। কুড়িগ্রামে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৫৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে মামলা কুড়িগ্রামের চরাঞ্চলে সুবিধাবঞ্চিত পরিবারে গৃহপালিত পশু বিতরণ

কুড়িগ্রামে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ যুবকের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার / ২৯ Time View
Update Time : বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে রাস্তায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাহাবুর রহমান (২৪) নামে এক যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে নাগেশ্বরী ডিএম একাডেমি উচ্চ বিদ্যালয়ে এ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বদরুজ্জামান রিশাদ।

সাজাপ্রাপ্ত মাহাবুর রহমান নাগেশ্বরী পৌরসভার গোদ্ধারেরপাড় এলাকার ইছাহাক আলীর ছেলে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম আনিছুর রহমান বলেন, সোমবার সকাল পৌনে ১০টার দিকে ওই ছাত্রী বাড়ি থেকে বিদ্যালয়ে যাচ্ছিল। পথে কাজী মার্কেটের আজিজ সুপার মার্কেটের সামনে মাহাবুর তাকে শ্লীলতাহানি করেন বলে অভিযোগ ওঠে।

তিনি আরও বলেন, এ সময় আশপাশের লোকজন মাহাবুরকে আটক করে বেঁধে রেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাকে আটক করে ডিএম একাডেমি উচ্চ বিদ্যালয়ে নিয়ে আসে। সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাহাবুরকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *