বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

শিরোনাম
সংবাদ প্রকাশের পর কুড়িগ্রামের নাগেশ্বরীতে অসহায় তিন বোনের পাশে উপজেলা প্রশাসন আসন না পেলেও কুড়িগ্রামকে অবহেলা করা হবে না: ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রামে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত কুড়িগ্রামে কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুড়িগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বেপরোয়া বদলি বাণিজ্য কচাকাটায় ৯৪ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াত : প্রতিমন্ত্রী মীর শাহে আলম সত্তর বছরের পুরোনো গোলেরহাট ফাজিল (বিএ) মাদ্রাসা জাতীয়করণের দাবি স্থানীয়দের। কুড়িগ্রামে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৫৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে মামলা কুড়িগ্রামের চরাঞ্চলে সুবিধাবঞ্চিত পরিবারে গৃহপালিত পশু বিতরণ

কুড়িগ্রামে তিন দশক পর দখলমুক্ত করা হলো সরকারি সড়ক

জেলা প্রতিনিধি কুড়িগ্রাম / ৩৮৩ Time View
Update Time : বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

কু‌ড়িগ্রা‌মের রাজারহাট উপজেলার উমরমজিদ ইউনিয়নের আটহাজারী গ্রামে প্রায় ১২০০ ফুট দৈর্ঘ্যের একটি সরকারি রাস্তা দখলমুক্ত করা হয়েছে।

বুধবার (০৩জ‌ুন) রাজারহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে এ দখলমুক্তকরণ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামিউর রহমান।

জানা গেছে, ওই গ্রামের আব্দুস ছালাম মাস্টারের বাড়ির সামনের প্রায় ১২০০ ফুট দৈর্ঘ্যের সরকারি রাস্তাটি দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে অবৈধ দখলে ছিল। ফলে গুরুত্বপূর্ণ এই পথ দিয়ে জনসাধারণের চলাচল ব্যাহত হচ্ছিল এবং স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি পোহাতে হচ্ছিল।

পরে বুধবার বিকেলে অভিযান পরিচালনা করে রাস্তার অবৈধ দখল অপসারণ করা হয়। একই সঙ্গে রাস্তার সীমানা নির্ধারণ করে জনসাধারণের অবাধ চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান বলেন, সরকারি সম্পত্তি জনগণের সম্পদ। দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা রাস্তাটি উদ্ধার করে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *