শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন

শিরোনাম
যুবকরা মাদকাসক্ত হয়েছিল বিগত সরকারের আমলে সংবাদ প্রকাশের পর কুড়িগ্রামের নাগেশ্বরীতে অসহায় তিন বোনের পাশে উপজেলা প্রশাসন আসন না পেলেও কুড়িগ্রামকে অবহেলা করা হবে না: ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রামে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত কুড়িগ্রামে কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুড়িগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বেপরোয়া বদলি বাণিজ্য কচাকাটায় ৯৪ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াত : প্রতিমন্ত্রী মীর শাহে আলম সত্তর বছরের পুরোনো গোলেরহাট ফাজিল (বিএ) মাদ্রাসা জাতীয়করণের দাবি স্থানীয়দের। কুড়িগ্রামে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৫৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে মামলা

পারিবারিক কলহের জেরে কুড়িগ্রামে যুবকের আত্মহত্যা

কুড়িগ্রাম প্রতিনিধি / ৩৩ Time View
Update Time : শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন

স্বামী স্ত্রীর পারিবারিক কলহের জেরে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় নিজ বাড়ি থেকে এক যুবকের মরদেহ উদ্বার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ আগস্ট) উপজেলার হেলিপোর্ট মাঠের পশ্চিম পাশে ওবাই (৩৫) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। পরিবার ও স্থানীয়দের মতে স্ত্রীর সাথে কলহের জেরে ওবাই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এর আগে ওবাই কুমিল্লা থেকে ১৫ দিন আগে কাজ শেষে করে নাগেশ্বরীতে তার নিজ বাড়িতে ফেরেন। ওবাইয়ের স্ত্রী তখন ঢাকার একটি গার্মেটসে কাজ কর্মরত ছিলেন। ওবাই বাড়ি ফেরার পর স্ত্রীর সাথে মঙ্গলবার ভোর রাতে মোবাইল ফোনে কথা বলার সময় তাদের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। এরপর ওবাই অভিমান করে আত্মহত্যা করেছেন বলে পরিবার ও স্থানীয়দের দাবি।

পরিবার ওস্থানীয় সূত্রে জানা যায়, ওবাই কুমিল্লায় দীর্ঘদিন ধরে রিক্সাচালক পেশায় কাজ করছিলেন। এবং তার স্ত্রী ঢাকার একটি গার্মেটসে কাজ করেন। ওবাই কুমিল্লা থেকে বাড়ি আসার প্রায় ১৫ দিন হলো। বাড়ি এসে মঙ্গলবার ভোর রাতে তার স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার সময় দুইজনের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়। এরপর সবার অজান্তে ওবাই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে দ্রত ঘটনাস্থলে পুলিশ এসে ওবাইয়ের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

ওবাইয়ের পরিবারের সদস্যরা জানায়, মঙ্গলবার ভোর রাতে ফোনে তার স্ত্রীর সঙ্গে কলহ সৃষ্টি হয়। তার কিছুক্ষণ পর ওবাই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা। তবে ময়নাতদন্তের পরে প্রকৃত ঘটনা জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *