রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন

শিরোনাম
মলম পার্টির খপ্পরে অটোচালক, অসুস্থ অবস্থায় হাসপাতালে উদ্ধার যুবকরা মাদকাসক্ত হয়েছিল বিগত সরকারের আমলে সংবাদ প্রকাশের পর কুড়িগ্রামের নাগেশ্বরীতে অসহায় তিন বোনের পাশে উপজেলা প্রশাসন আসন না পেলেও কুড়িগ্রামকে অবহেলা করা হবে না: ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রামে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত কুড়িগ্রামে কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুড়িগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বেপরোয়া বদলি বাণিজ্য কচাকাটায় ৯৪ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াত : প্রতিমন্ত্রী মীর শাহে আলম সত্তর বছরের পুরোনো গোলেরহাট ফাজিল (বিএ) মাদ্রাসা জাতীয়করণের দাবি স্থানীয়দের।

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ডোবা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি / ৬৪ Time View
Update Time : রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার হাসনাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ব্যাপারীহাট এলাকার শিদলিয়ারপাড় ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, রোববার সকালে ওই এলাকার জেলে আক্কেল মিয়া ডোবার পানিতে একটি মরদেহ ভাসতে দেখতে পান। পরে তিনি আশপাশের লোকজনকে বিষয়টি জানালে সেখানে ভিড় জমে যায়। খবর পেয়ে ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হামিদুল ইসলাম ঘটনাস্থলে এসে পুলিশকে অবহিত করেন।

পরে নাগেশ্বরী থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। মরদেহটির পরনে ছিল কালো প্যান্ট এবং কোমরে একটি বেল্ট।

স্থানীয়দের ধারণা, নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর। কয়েকদিন আগে তাকে হত্যা করে মরদেহটি ডোবায় ফেলে রাখা হয়ে থাকতে পারে বলেও ধারণা করছেন তারা। তবে হত্যার বিষয়টি এখনো নিশ্চিত নয়।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত ও পরবর্তী তদন্তের মাধ্যমে নিহতের পরিচয় এবং মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *