শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
কুড়িগ্রামের কৃতি সন্তান অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত ও দলের ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত হওয়ায় তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও স্বেচ্ছাসেবক দলের নেতা, কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. হুমায়ুন কবির।
রোববার (২৩ আগস্ট) রিজভী আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মো. হুমায়ুন কবির। এ সময় তিনি রুহুল কবীর রিজভীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক জীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।
হুমায়ুন কবির বলেন, ‘কুড়িগ্রামের সন্তান রুহুল কবীর রিজভী আহমেদের এই অর্জনে আমরা গর্বিত ও আনন্দিত। তাঁর যোগ্য নেতৃত্বে বিএনপি আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে—এটাই আমাদের প্রত্যাশা।’
তিনি আরও বলেন, ‘রিজভী ভাইয়ের এই দায়িত্বপ্রাপ্তি কুড়িগ্রামবাসীর জন্য অত্যন্ত গৌরবের বিষয়। তাঁর নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান হবে বলে আমরা বিশ্বাস করি।’
এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।