বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

শিরোনাম
যুবকরা মাদকাসক্ত হয়েছিল বিগত সরকারের আমলে সংবাদ প্রকাশের পর কুড়িগ্রামের নাগেশ্বরীতে অসহায় তিন বোনের পাশে উপজেলা প্রশাসন আসন না পেলেও কুড়িগ্রামকে অবহেলা করা হবে না: ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রামে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত কুড়িগ্রামে কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুড়িগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বেপরোয়া বদলি বাণিজ্য কচাকাটায় ৯৪ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াত : প্রতিমন্ত্রী মীর শাহে আলম সত্তর বছরের পুরোনো গোলেরহাট ফাজিল (বিএ) মাদ্রাসা জাতীয়করণের দাবি স্থানীয়দের। কুড়িগ্রামে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৫৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে মামলা

রিজভী আহমেদ ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দের জোয়ার

সাঈদ আহমেদ বাবু, স্টাফ রিপোর্টার / ২৫ Time View
Update Time : বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

কুড়িগ্রামের কৃতী সন্তান অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ার খবরে উচ্ছ্বসিত কুড়িগ্রামের নেতাকর্মী ও সমর্থকরা। এ খবরে বৃহস্পতিবার রাতে শহরে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে শহরের বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করে আনন্দ উদযাপন করেন দলটির নেতাকর্মীরা।

রিজভীর নতুন দায়িত্ব পাওয়ার খবর ছড়িয়ে পড়ার পর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবুর উদ্যোগে শহরে মিষ্টি বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আলহাজ্ব ওমর ফারুক, আবু বক্কর সিদ্দিক, আজহারুল ইসলাম মানু, অ্যাডভোকেট আশরাফ আলী, ইদ্রিস আলী, রেজাউল করিম রেজা, আবু দারদা হেলাল, অধ্যাপক গোলাম ফারুক, অধ্যাপক আল হোসাইনুজ্জামান, শ্রমিক দলের আজিজুল হক ও রিজন সরকার, যুবদলের মাসুদ রানা বাবুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মিষ্টি বিতরণকালে নেতাকর্মীরা অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদের নতুন দায়িত্বে সাফল্য কামনা করেন। একই সঙ্গে তাঁর নেতৃত্বে বিএনপি আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

উপস্থিত নেতাকর্মীরা বলেন, কুড়িগ্রামের সন্তান রুহুল কবীর রিজভী বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্বে আসায় এটি পুরো জেলার মানুষের জন্য গৌরবের বিষয়। তাঁর এ দায়িত্বপ্রাপ্তিতে কুড়িগ্রামবাসীও আনন্দিত ও গর্বিত।

মিষ্টি বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *