রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

শিরোনাম
মলম পার্টির খপ্পরে অটোচালক, অসুস্থ অবস্থায় হাসপাতালে উদ্ধার যুবকরা মাদকাসক্ত হয়েছিল বিগত সরকারের আমলে সংবাদ প্রকাশের পর কুড়িগ্রামের নাগেশ্বরীতে অসহায় তিন বোনের পাশে উপজেলা প্রশাসন আসন না পেলেও কুড়িগ্রামকে অবহেলা করা হবে না: ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রামে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত কুড়িগ্রামে কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুড়িগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বেপরোয়া বদলি বাণিজ্য কচাকাটায় ৯৪ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াত : প্রতিমন্ত্রী মীর শাহে আলম সত্তর বছরের পুরোনো গোলেরহাট ফাজিল (বিএ) মাদ্রাসা জাতীয়করণের দাবি স্থানীয়দের।

কুড়িগ্রামের চিলমারীতে হঠাৎ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ক্ষতি প্রায় ৬০ লক্ষ টাকা

জেলা প্রতিনিধি কুড়িগ্রাম / ৬৯ Time View
Update Time : রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

কুড়িগ্রামের চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদের রমনা ঘাটে আকস্মিক ঘূর্ণিঝড় ও জলচ্ছ্বাসে অন্তত ২৫টি নৌকা ডুবে ও ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার (২ জুন) বিকেল ৪টার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় প্রায় ৫৫-৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ তীব্র ঘূর্ণিঝড় ও জলচ্ছ্বাসে নদী উত্তাল হয়ে উঠলে ঘাটজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে যাত্রী, মাঝি ও শ্রমিকরা ছোটাছুটি শুরু করেন। প্রবল বাতাস ও ঢেউয়ের তোড়ে ঘাটে নোঙর করা অন্তত ২০টি ছোট ও মাঝারি নৌকা তলিয়ে যায় এবং চারটি বড় নৌকা ভেঙে নদীগর্ভে ডুবে যায়।

নৌকার মালিকরা জানান, সার, তেল, সুপারি ও অন্যান্য মালামাল নদীতে তলিয়ে গেছে। স্থানীয়দের সহযোগিতায় কিছু ছোট নৌকা উদ্ধার করা সম্ভব হলেও বড় নৌকাগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

চিলমারী রমনা ঘাটের বিআইডব্লিউটিএ কর্মকর্তা পুতুল রায় বলেন, ঘূর্ণিঝড়ের গতিবেগ প্রায় ১০০ থেকে ১২০ কিলোমিটার ছিল। অল্প সময়ের এই দুর্যোগেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ডুবে যাওয়া নৌকা ও মালামাল উদ্ধারে চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *