রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১৮ লাখ ৪১ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্য উদ্ধার করেছে পুলিশ।
সোমবার নাগেশ্বরী থানা পুলিশের পৃথক দুই অভিযানে এসব পণ্য উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, পৌর এলাকায় পলাতক আসামি রাজু আহমেদ, মোরশেদ ইসলাম রেজা ও তাদের বাবা ফজলুল হকের হেফাজত থেকে ৯ লাখ ৬৬ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য উদ্ধার করা হয়।
অন্যদিকে, মোমিনগঞ্জ হরিরপাট গ্রামে পলাতক আসামি রিয়াজুল ইসলামের হেফাজত থেকে উদ্ধার করা হয় আরও ৮ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্য।
দুই অভিযানে উদ্ধার করা পণ্যের মধ্যে প্যান্ট, পিসসহ বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য রয়েছে।
চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।