রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

শিরোনাম
মলম পার্টির খপ্পরে অটোচালক, অসুস্থ অবস্থায় হাসপাতালে উদ্ধার যুবকরা মাদকাসক্ত হয়েছিল বিগত সরকারের আমলে সংবাদ প্রকাশের পর কুড়িগ্রামের নাগেশ্বরীতে অসহায় তিন বোনের পাশে উপজেলা প্রশাসন আসন না পেলেও কুড়িগ্রামকে অবহেলা করা হবে না: ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রামে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত কুড়িগ্রামে কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুড়িগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বেপরোয়া বদলি বাণিজ্য কচাকাটায় ৯৪ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াত : প্রতিমন্ত্রী মীর শাহে আলম সত্তর বছরের পুরোনো গোলেরহাট ফাজিল (বিএ) মাদ্রাসা জাতীয়করণের দাবি স্থানীয়দের।

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ৬১ Time View
Update Time : রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

ভূরুঙ্গামারীতে পুলিশের মাদকবিরোধী সাঁড়াশি অভিযানে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ১১টা থেকে ১২টার মধ্যে উপজেলার তিলাই ইউনিয়নের কালাঁচান মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার পশ্চিম ছাট গোপালপুর গ্রামের মোঃ ইকবাল জাহিদী মিজু (৩৮), পিতা- মোঃ শরিফুল ইসলাম জাহিদী এবং কামাত আঙ্গারিয়া গ্রামের মোঃ নুর আলম (৩৫), পিতা- মোঃ জালালউদ্দিন।

পুলিশ সূত্রে জানা যায়, ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে থানার এসআই আল-আমিন, এএসআই সোহাগ রানা ও আসাদুজ্জামানের সমন্বয়ে গঠিত একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় নুর আলমের বসতবাড়ি থেকে মাদক সেবনরত অবস্থায় দুইজনকে আটক করা হয়।

পরে তাদের কাছ থেকে ১৪৩ পিস ভারতীয় ইয়াবা ও ১ গ্রাম হেরোইন জব্দ করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেফতারের সময় ইকবাল জাহিদী মিজু পুলিশের ওপর হামলা চালিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় দুই পুলিশ সদস্য সামান্য আহত হলেও পুলিশের সদস্যরা তাদের আটক করতে সক্ষম হন।

এ বিষয়ে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, মিজু উপজেলার একজন পরিচিত মাদক কারবারি। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। তাকে গ্রেফতার করা সম্ভব হওয়ায় উপজেলার মাদক নিয়ন্ত্রণ পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *