শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

শিরোনাম
যুবকরা মাদকাসক্ত হয়েছিল বিগত সরকারের আমলে সংবাদ প্রকাশের পর কুড়িগ্রামের নাগেশ্বরীতে অসহায় তিন বোনের পাশে উপজেলা প্রশাসন আসন না পেলেও কুড়িগ্রামকে অবহেলা করা হবে না: ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রামে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত কুড়িগ্রামে কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুড়িগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বেপরোয়া বদলি বাণিজ্য কচাকাটায় ৯৪ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াত : প্রতিমন্ত্রী মীর শাহে আলম সত্তর বছরের পুরোনো গোলেরহাট ফাজিল (বিএ) মাদ্রাসা জাতীয়করণের দাবি স্থানীয়দের। কুড়িগ্রামে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৫৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে মামলা

কুড়িগ্রামে শিশুদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন

স্টাফ রিপোর্টার / ৪৪ Time View
Update Time : শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

কুড়িগ্রামের মোগলবাসা ইউনিয়নে শিক্ষার্থীদের মেধা ও জ্ঞান বিকাশে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় আনহা প্রি-ক্যাডেট স্কুলে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা।
‎
‎রবিবার ৯ আগষ্ট সকালে Juvence Right’s Net ‎এর উদ্যোগে এ কুইজ প্রতিযোগীতা সম্পন্ন হয়।
‎
‎অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণির মোট ৩৭ জন শিক্ষার্থী কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশ নেওয়া সকল শিক্ষার্থীকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি জ্ঞানচর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।
‎
‎Juvence Right’s Net-এর আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনেরখামার আনহা বি-আতেই স্কুলের সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল মোত্তালেব এবং সেনেরখামার-ক্যাডেট স্কুলের পরিচালক মোঃ আনোয়ারুল হক।
‎
‎আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে কুইজ প্রতিযোগিতার মতো আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করে।
‎
‎পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয় এবং তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *