শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

শিরোনাম
যুবকরা মাদকাসক্ত হয়েছিল বিগত সরকারের আমলে সংবাদ প্রকাশের পর কুড়িগ্রামের নাগেশ্বরীতে অসহায় তিন বোনের পাশে উপজেলা প্রশাসন আসন না পেলেও কুড়িগ্রামকে অবহেলা করা হবে না: ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রামে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত কুড়িগ্রামে কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুড়িগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বেপরোয়া বদলি বাণিজ্য কচাকাটায় ৯৪ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াত : প্রতিমন্ত্রী মীর শাহে আলম সত্তর বছরের পুরোনো গোলেরহাট ফাজিল (বিএ) মাদ্রাসা জাতীয়করণের দাবি স্থানীয়দের। কুড়িগ্রামে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৫৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে মামলা

তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার / ৪২ Time View
Update Time : শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে টেকনিক্যাল কমিটি কাজ করেছে। পাশাপাশি বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে। সবকিছু পর্যালোচনা করে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা হবে।
শনিবার (৮ আগস্ট) সকালে কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ভাঙনকবলিত এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, “সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। নদীতে বাঁধ নির্মাণ করা হলে সেখানে কে বিএনপি, কে জামায়াত, কে এনসিপি—তা দেখা হবে না। নদীভাঙন রোধে কাজ হলে দল-মত নির্বিশেষে সবাই উপকৃত হবে।”
এ সময় মন্ত্রীর কাছে পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন চর উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের জেলা সভাপতি অধ্যক্ষ শফিকুল ইসলাম বেবুসহ স্থানীয় বাসিন্দারা। তারা নদীভাঙন রোধে কার্যকর ও টেকসই পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
পরে পানি সম্পদ প্রতিমন্ত্রী নৌপথে চিলমারীর কাঁচকোল বাঁধ, উলিপুর উপজেলার নামাজের চর, রৌমারী উপজেলার সুখেরবাতী এবং রাজিবপুর উপজেলার কোদালকাটি নদীভাঙন এলাকা পরিদর্শন করবেন। দিনব্যাপী এসব এলাকা পরিদর্শন শেষে তিনি গাইবান্ধার উদ্দেশে রওনা দেবেন।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুল আলম সালেহী, কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি, কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসাইন কায়কোবাদ, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *