শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

শিরোনাম
যুবকরা মাদকাসক্ত হয়েছিল বিগত সরকারের আমলে সংবাদ প্রকাশের পর কুড়িগ্রামের নাগেশ্বরীতে অসহায় তিন বোনের পাশে উপজেলা প্রশাসন আসন না পেলেও কুড়িগ্রামকে অবহেলা করা হবে না: ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রামে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত কুড়িগ্রামে কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুড়িগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বেপরোয়া বদলি বাণিজ্য কচাকাটায় ৯৪ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াত : প্রতিমন্ত্রী মীর শাহে আলম সত্তর বছরের পুরোনো গোলেরহাট ফাজিল (বিএ) মাদ্রাসা জাতীয়করণের দাবি স্থানীয়দের। কুড়িগ্রামে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৫৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে মামলা

ফুলবাড়ীতে প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে ৩ যুবকের ৬ মাসের কারাদণ্ড

বিপুল মিয়া বেলাল, ফুলবাড়ী / ২১ Time View
Update Time : শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে ৩ জন মাদকসেবীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে উপজেলার ৩ নং ফুলবাড়ী ইউনিয়নের কুটি চন্দ্রখানা গ্রামে চিহ্নিত মাদক ব্যবসায়ী লিটনের বসতবাড়িতে অভিযান চালিয়ে এই দণ্ড প্রদান করেন ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ মেজিস্ট্রেট আনোয়ার হোসাইন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, ফুলবাড়ী উপজেলার উত্তর কুটি চন্দ্রখানা গ্রামের মৃত বিনোদ চন্দ্র রায়ের ছেলে চন্দন চন্দ্র রায় (২৭), নাগেশ্বরী উপজেলার পূর্ব শুকাতি গ্রামের খোকন চন্দ্র সেনের ছেলে কৃষ্ণচন্দ্র সেন এবং ফুলবাড়ী উপজেলার আজোয়াটারী গ্রামের আমিনুর রহমানের ছেলে মোঃ আতিকুর রহমান (২৭)।

অভিযান সূত্রে জানা যায়, উল্লিখিত স্থানে মাদক সেবনের গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে প্রকাশ্যে গাঁজা সেবনরত অবস্থায় ওই ৩ জনকে আটক করা হয়।
পরবর্তীতে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত করে তাঁদের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
দণ্ডপ্রাপ্ত আসামীদের সাজা পরোয়ানা মূলে কুড়িগ্রাম জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ মেজিস্ট্রেট আনোয়ার হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *