শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

শিরোনাম
কুড়িগ্রামের ফুলবাড়িতে এনসিপির বিক্ষোভ মিছিলে যুবদল-ছাত্রদলের হামলা, পুলিশসহ আহত-২০ কুড়িগ্রামে ধরলা নদীর তীরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভয়াবহ ধস গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর রৌমারীতে ভারতীয় গরুর নিলাম ঘিরে বিএনপি-জামায়াতের সংঘর্ষ নিষিদ্ধ ছাত্রলীগের কুড়িগ্রাম জেলা কমিটি ঘোষণা সোনাহাটে মাদকবিরোধী বিশাল মানববন্ধন, মাদক নির্মূলে শপথ নাগেশ্বরীতে এসআইকে ঘিরে বাদী-বিবাদীর পাল্টাপাল্টি মানববন্ধন রাষ্ট্রপতির অনুমোদনে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. নূর মহল আখতার বানু উলিপুরে পরিবেশ সুরক্ষা ও দুর্যোগ প্রস্তুতি জোরদারে সচেতনতামূলক কর্মসূচি কুড়িগ্রামে ৭ দিন বিদ্যুৎ বিভ্রাটের শঙ্কা লোডশেডিং নিয়ে জিটুজি’র বিবৃতি

জুলাই সনদ নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে কুড়িগ্রামে জেলা বিএনপির লিফলেট বিতরণ

জেলা প্রতিনিধি কুড়িগ্রাম / ৭১ Time View
Update Time : শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

জুলাই সনদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুড়িগ্রামে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২ জুন) দুপুরে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, ব্যবসা প্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে সাধারণ মানুষের মাঝে জুলাই সনদ সংক্রান্ত লিফলেট বিতরণ করেন দলটির নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মো. মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ সোহেল, যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম বেবু, মো. হাসিবুর রহমান হাসিব, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মাহবুবুর রহমান, সদস্য সচিব মো. আবু হানিফ বিপ্লব, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. পারভেজ হোসেন তারা, সাধারণ সম্পাদক মো. নাদিম আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি মো. বিপুল আহমেদ, সাধারণ সম্পাদক মো. সোহেল রানাসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

লিফলেট বিতরণকালে জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, “জুলাই সনদকে ঘিরে একটি মহল বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার চালাচ্ছে। জনগণকে সচেতন করতে এবং সনদের প্রকৃত উদ্দেশ্য ও রূপরেখা তুলে ধরতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।”

নেতৃবৃন্দ সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দিয়ে জুলাই সনদের বিভিন্ন বিষয় ব্যাখ্যা করেন এবং এ বিষয়ে জনমত ও পরামর্শ গ্রহণ করেন। তারা জানান, জনগণের অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতে জুলাই সনদকে আরও সমৃদ্ধ ও কার্যকর করা হবে।

কর্মসূচিতে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

Share With


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *