বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

শিরোনাম
বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াত : প্রতিমন্ত্রী মীর শাহে আলম সত্তর বছরের পুরোনো গোলেরহাট ফাজিল (বিএ) মাদ্রাসা জাতীয়করণের দাবি স্থানীয়দের। কুড়িগ্রামে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৫৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে মামলা কুড়িগ্রামের চরাঞ্চলে সুবিধাবঞ্চিত পরিবারে গৃহপালিত পশু বিতরণ কুড়িগ্রাম সরকারি কলেজ মেরামত ও সংস্কারে বরাদ্দ ১ কোটি ২৬ লাখ টাকা কুড়িগ্রামে ১ অক্টোবর শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়ী সমিতির নতুন কমিটির দায়িত্ব হস্তান্তর ও অভিষেক বাড়িতে ডিবির অভিযান, ৭৪ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার ধরলার ভাঙনে অস্তিত্ব সংকটে জগমনের চর, মসজিদ–মাদরাসা–বিদ্যালয় রক্ষায় স্থায়ী বাঁধের দাবি কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘রাষ্ট্রালাপ পাঠচক্র’-এর ৯ম আসর অনুষ্ঠিত

কুড়িগ্রামের ফুলবাড়িতে এনসিপির বিক্ষোভ মিছিলে যুবদল-ছাত্রদলের হামলা, পুলিশসহ আহত-২০

স্টাফ রিপোর্টার / ৪৩ Time View
Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ছাত্রশক্তির বিক্ষোভ মিছিলে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। ঘটনার পর এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২৯ জুলাই বিক্ষোভ কর্মসূচি শেষে ফুলবাড়ী উপজেলা ছাত্রশক্তির সেক্রেটারি আযান আহমেদ শাওনের ওপর হামলার ঘটনা ঘটে। এর প্রতিবাদে বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে জেলা এনসিপি ও ছাত্রশক্তি ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
বিকেলে ফুলবাড়ী থানা রোডে অবস্থিত দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হলে পথে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় বলে অভিযোগ করা হয়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হন।
আহতদের মধ্যে জেলা ছাত্রশক্তির নেতা শান্ত এবং ফুলবাড়ী উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদের অবস্থা গুরুতর বলে জানা গেছে। আহতদের মধ্যে কয়েকজন ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অন্যরা বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন।

এ বিষয়ে জেলা এনসিপির যুগ্ম আহবায়ক রাশেদুজ্জামান তাওহীদ বলেন, “যুবদল-ছাত্রদলের অতর্কিত হামলায় আমাদের ২০জন নেতা-কর্মী আহত হযেছেন। এর মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। আমরা দোষীদের অবিলম্বে গ্রেতারের দাবি জানাই।”

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম বলেন, “এনসিপির পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি চলাকালে ছাত্রদল ও যুবদলের কিছু নেতাকর্মী হামলা চালায়। এতে ৫ থেকে ৬ জন এনসিপির নেতাকর্মী আহত হন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযোগের বিষয়ে জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, “আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ফুলবাড়িতে এসেছি। বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *