শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

শিরোনাম
কুড়িগ্রামের ফুলবাড়িতে এনসিপির বিক্ষোভ মিছিলে যুবদল-ছাত্রদলের হামলা, পুলিশসহ আহত-২০ কুড়িগ্রামে ধরলা নদীর তীরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভয়াবহ ধস গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর রৌমারীতে ভারতীয় গরুর নিলাম ঘিরে বিএনপি-জামায়াতের সংঘর্ষ নিষিদ্ধ ছাত্রলীগের কুড়িগ্রাম জেলা কমিটি ঘোষণা সোনাহাটে মাদকবিরোধী বিশাল মানববন্ধন, মাদক নির্মূলে শপথ নাগেশ্বরীতে এসআইকে ঘিরে বাদী-বিবাদীর পাল্টাপাল্টি মানববন্ধন রাষ্ট্রপতির অনুমোদনে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. নূর মহল আখতার বানু উলিপুরে পরিবেশ সুরক্ষা ও দুর্যোগ প্রস্তুতি জোরদারে সচেতনতামূলক কর্মসূচি কুড়িগ্রামে ৭ দিন বিদ্যুৎ বিভ্রাটের শঙ্কা লোডশেডিং নিয়ে জিটুজি’র বিবৃতি

কুড়িগ্রামে ধরলা নদীর তীরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভয়াবহ ধস

কুড়িগ্রাম প্রতিনিধি / ২০ Time View
Update Time : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সারডোব গ্রামে ধরলা নদীর তীরে নির্মিত বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একটি বড় অংশে ভয়াবহ ধস দেখা দিয়েছে। প্রায় ৪০০ মিটার দীর্ঘ বাঁধটির অন্তত ৩০ মিটার অংশে একের পর এক সিসি (কংক্রিট) ব্লক নদীর পানির নিচে দেবে যাচ্ছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, নদীর তীব্র স্রোত ও অব্যাহত ভাঙনের কারণে বাঁধের নিচের মাটি সরে যাওয়ায় সিসি ব্লকগুলো ধসে নদীগর্ভে বিলীন হচ্ছে। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে বাঁধটির আরও বড় অংশ ধসে পড়ার আশঙ্কা রয়েছে।

এলাকাবাসী জানান, এই বাঁধটি সারডোবসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষকে নদীভাঙন ও বন্যার কবল থেকে সুরক্ষা দিয়ে আসছে। বর্তমানে বাঁধের একাংশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় যেকোনো সময় পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

স্থানীয়রা অবিলম্বে ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার এবং নদীভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *