বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

শিরোনাম
যুবকরা মাদকাসক্ত হয়েছিল বিগত সরকারের আমলে সংবাদ প্রকাশের পর কুড়িগ্রামের নাগেশ্বরীতে অসহায় তিন বোনের পাশে উপজেলা প্রশাসন আসন না পেলেও কুড়িগ্রামকে অবহেলা করা হবে না: ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রামে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত কুড়িগ্রামে কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুড়িগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বেপরোয়া বদলি বাণিজ্য কচাকাটায় ৯৪ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াত : প্রতিমন্ত্রী মীর শাহে আলম সত্তর বছরের পুরোনো গোলেরহাট ফাজিল (বিএ) মাদ্রাসা জাতীয়করণের দাবি স্থানীয়দের। কুড়িগ্রামে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৫৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে মামলা

উলিপুরে পরিবেশ সুরক্ষা ও দুর্যোগ প্রস্তুতি জোরদারে সচেতনতামূলক কর্মসূচি

উলিপুর প্রতিনিধি / ৩৬ Time View
Update Time : বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি জোরদারের লক্ষ্যে সচেতনতামূলক অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকাল ১১টায় উলিপুর পৌরসভার সম্মেলন কক্ষে ‘উলিপুর পৌরসভা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ভূমিকা’ শীর্ষক এ কর্মসূচির আয়োজন করা হয়।

নারী অ্যাসোসিয়েট ফর সারভাইভাল অ্যান্ড ইনিশিয়েটিভ (নারী)-এর উদ্যোগে, ক্লাইমেট জাস্টিস রেজিলিয়েন্স ফান্ডের অর্থায়নে এবং সম্প্রীতি এইড ফাউন্ডেশনের সহযোগিতায় কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারী-এর নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তা মাহবুবুল আলম।

কর্মসূচিতে বক্তব্য দেন পৌরসভার উপসহকারী প্রকৌশলী শৈলেন্দ্র নাথ রায়, কার্যসহকারী গোলাম মোস্তফা, হিসাব সহকারী রোস্তম প্রামাণিক, উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আল ফয়সাল রানু, প্রান্তিক এগ্রোর স্বত্বাধিকারী মারুফ আহমেদ, নারী নেত্রী হাজেরা বেগম লাকী ও বিপ্লব।

আলোচনায় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও পৌর এলাকার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার বিকল্প নেই। একই সঙ্গে একবার ব্যবহারযোগ্য পলিথিনের ব্যবহার কমাতে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণ এবং পৌর দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার প্রয়োজন রয়েছে।

বক্তারা আরও বলেন, দুর্যোগ মোকাবিলায় শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও সংশ্লিষ্ট সব শ্রেণি-পেশার মানুষের সমন্বিত অংশগ্রহণ জরুরি। এ ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি দুর্যোগকালীন কার্যকর সমন্বয় ও দ্রুত পদক্ষেপ গ্রহণের সক্ষমতা বাড়াতে হবে।

কর্মসূচিতে উলিপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *