শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

শিরোনাম
কুড়িগ্রামের ফুলবাড়িতে এনসিপির বিক্ষোভ মিছিলে যুবদল-ছাত্রদলের হামলা, পুলিশসহ আহত-২০ কুড়িগ্রামে ধরলা নদীর তীরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভয়াবহ ধস গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর রৌমারীতে ভারতীয় গরুর নিলাম ঘিরে বিএনপি-জামায়াতের সংঘর্ষ নিষিদ্ধ ছাত্রলীগের কুড়িগ্রাম জেলা কমিটি ঘোষণা সোনাহাটে মাদকবিরোধী বিশাল মানববন্ধন, মাদক নির্মূলে শপথ নাগেশ্বরীতে এসআইকে ঘিরে বাদী-বিবাদীর পাল্টাপাল্টি মানববন্ধন রাষ্ট্রপতির অনুমোদনে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. নূর মহল আখতার বানু উলিপুরে পরিবেশ সুরক্ষা ও দুর্যোগ প্রস্তুতি জোরদারে সচেতনতামূলক কর্মসূচি কুড়িগ্রামে ৭ দিন বিদ্যুৎ বিভ্রাটের শঙ্কা লোডশেডিং নিয়ে জিটুজি’র বিবৃতি

কুড়িগ্রামে ৭ দিন বিদ্যুৎ বিভ্রাটের শঙ্কা লোডশেডিং নিয়ে জিটুজি’র বিবৃতি

কাজল ইসলাম / ৮ Time View
Update Time : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

সঞ্চালন লাইন উন্নয়নকাজের কারণে আগামী ২৯ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত টানা সাত দিন কুড়িগ্রাম জেলায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটতে পারে। এ সময়ে জেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে বাড়তে পারে লোডশেডিং। এতে ভোগান্তিতে পড়ার আশঙ্কা করছেন জেলার বিদ্যুৎ গ্রাহকেরা।

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পাওয়ার গ্রিড নেটওয়ার্ক স্ট্রেংদেনিং প্রজেক্ট আন্ডার পিজিসিবি (জিটুজি)’ শীর্ষক প্রকল্পের আওতায় নির্মাণাধীন রংপুর ২৩০/১৩২ কেভি জিআইএস গ্রিড উপকেন্দ্র এলাকায় উন্নয়নকাজ চলবে। এ কাজের স্বার্থে রংপুর-কুড়িগ্রাম ১৩২ কেভি, রংপুর-লালমনিরহাট ১৩২ কেভি এবং রংপুর-তারাগঞ্জ ১৩২ কেভি সার্কিট-১ সঞ্চালন লাইনে নির্ধারিত সময়ে শাটডাউন থাকবে।

এর প্রভাব পড়বে কুড়িগ্রামে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) পিএলসির আওতাধীন বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায়। তবে পুরোপুরি বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উন্নয়নকাজ চলাকালে নেসকোর আওতাধীন সংশ্লিষ্ট ৩৩ কেভি ফিডারগুলোর মাধ্যমে পর্যায়ক্রমে আংশিক লোডশেডিং করে বিদ্যুৎ সরবরাহ সচল রাখার চেষ্টা করা হবে।

এ বিষয়ে নেসকোর কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, ‘কাজ চলাকালে গ্রাহকদের সম্পূর্ণভাবে বিদ্যুৎবিচ্ছিন্ন থাকতে হবে না। বিকল্প পদ্ধতি অবলম্বন করে সক্ষমতা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা হবে। নেসকো ও পল্লী বিদ্যুতের উভয় গ্রাহকই লোডশেডিংয়ের আওতায় পড়তে পারেন। তবে ৫ আগস্টের পর বিদ্যুৎ সরবরাহ পুনরায় স্বাভাবিক হয়ে যাবে।’

সংশ্লিষ্টরা বলছেন, উন্নয়নকাজের কারণে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটলেও কাজ শেষ হলে সঞ্চালন ব্যবস্থার সক্ষমতা ও নির্ভরযোগ্যতা বাড়বে। ফলে দীর্ঘমেয়াদে এর সুফল পাবেন কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলের বিদ্যুৎ গ্রাহকেরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *