শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

শিরোনাম
যুবকরা মাদকাসক্ত হয়েছিল বিগত সরকারের আমলে সংবাদ প্রকাশের পর কুড়িগ্রামের নাগেশ্বরীতে অসহায় তিন বোনের পাশে উপজেলা প্রশাসন আসন না পেলেও কুড়িগ্রামকে অবহেলা করা হবে না: ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রামে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত কুড়িগ্রামে কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুড়িগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বেপরোয়া বদলি বাণিজ্য কচাকাটায় ৯৪ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াত : প্রতিমন্ত্রী মীর শাহে আলম সত্তর বছরের পুরোনো গোলেরহাট ফাজিল (বিএ) মাদ্রাসা জাতীয়করণের দাবি স্থানীয়দের। কুড়িগ্রামে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৫৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে মামলা

নাগেশ্বরীতে ২৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

হাসান মাহমুদ জয়, (নাগেশ্বরী) কুড়িগ্রাম / ৬১ Time View
Update Time : শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় অভিযান চালিয়ে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৬ জুলাই) রাতে পৌরসভার বানুরখামার গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বানুরখামার গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের মো. আজগার আলীর ছেলে মো. বেলাল হোসেন (২৬) এবং একই এলাকার মো. নুর জামালের ছেলে মো. আমিনুল ইসলাম (১৯)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানার উপপরিদর্শক (এসআই) মো. ইদ্রিস আলীর নেতৃত্বে পুলিশের একটি দল বেলাল হোসেনের বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সঙ্গীয় ফোর্সের সহায়তায় বেলাল ও আমিনুলকে আটক করা হয়।
পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তাদের দেহ তল্লাশি করা হয়। এ সময় বেলাল হোসেনের কাছ থেকে ২২ পিস এবং আমিনুল ইসলামের কাছ থেকে ৬ পিসসহ মোট ২৮ পিস লালচে রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৮ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, ঘটনাস্থলেই জব্দ তালিকা প্রস্তুত করে উদ্ধার করা ইয়াবাসহ দুইজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা বিক্রির উদ্দেশ্যে পরস্পরের যোগসাজশে ইয়াবাগুলো নিজেদের কাছে রেখেছিলেন বলে স্বীকার করেছেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় নাগেশ্বরী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, ‘মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। মাদক নির্মূলে কোনো ছাড় দেওয়া হবে না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *