শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

শিরোনাম
যুবকরা মাদকাসক্ত হয়েছিল বিগত সরকারের আমলে সংবাদ প্রকাশের পর কুড়িগ্রামের নাগেশ্বরীতে অসহায় তিন বোনের পাশে উপজেলা প্রশাসন আসন না পেলেও কুড়িগ্রামকে অবহেলা করা হবে না: ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রামে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত কুড়িগ্রামে কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুড়িগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বেপরোয়া বদলি বাণিজ্য কচাকাটায় ৯৪ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াত : প্রতিমন্ত্রী মীর শাহে আলম সত্তর বছরের পুরোনো গোলেরহাট ফাজিল (বিএ) মাদ্রাসা জাতীয়করণের দাবি স্থানীয়দের। কুড়িগ্রামে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৫৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে মামলা

তৃণমূলের সাংগঠনিক শক্তি বাড়াতে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

স্টাফ রিপোর্টার / ৪১ Time View
Update Time : শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৫ জুলাই) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে রংপুর বিভাগের নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট জেলার পাশাপাশি রংপুর জেলা ও মহানগর বিএনপির নেতারা অংশ নিয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার, নেতাকর্মীদের সক্রিয়তা বৃদ্ধি এবং দলকে মাঠপর্যায়ে আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হচ্ছে। একই সঙ্গে তৃণমূলের বিভিন্ন সমস্যা, সাংগঠনিক দুর্বলতা ও নেতাকর্মীদের প্রত্যাশার বিষয়গুলোও গুরুত্ব পাচ্ছে।
এ ছাড়া দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি মাঠপর্যায়ে নেতাকর্মীদের ভূমিকা ও করণীয় নিয়েও বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদও বৈঠকে উপস্থিত রয়েছেন।
রংপুর বিভাগের নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে এ সভা অনুষ্ঠিত হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *