রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

শিরোনাম
মলম পার্টির খপ্পরে অটোচালক, অসুস্থ অবস্থায় হাসপাতালে উদ্ধার যুবকরা মাদকাসক্ত হয়েছিল বিগত সরকারের আমলে সংবাদ প্রকাশের পর কুড়িগ্রামের নাগেশ্বরীতে অসহায় তিন বোনের পাশে উপজেলা প্রশাসন আসন না পেলেও কুড়িগ্রামকে অবহেলা করা হবে না: ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রামে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত কুড়িগ্রামে কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুড়িগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বেপরোয়া বদলি বাণিজ্য কচাকাটায় ৯৪ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াত : প্রতিমন্ত্রী মীর শাহে আলম সত্তর বছরের পুরোনো গোলেরহাট ফাজিল (বিএ) মাদ্রাসা জাতীয়করণের দাবি স্থানীয়দের।

জামায়াত থেকে অব্যাহতির পর এনসিপির যুবশক্তির পদ পেলেন আব্দুল্লাহ

বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) / ৬৬ Time View
Update Time : রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোর ইউনিয়ন জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের সাবেক সেক্রেটারি আব্দুল্লাহ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী যুব সংগঠন যুবশক্তির ফুলবাড়ী উপজেলা শাখার সহ-সভাপতির পদ পেয়েছেন।
ভাঙ্গামোর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির সাত্তার সাজু বিষয়টি নিশ্চিত করে বলেন, “আব্দুল্লাহকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ওলামা বিভাগের সেক্রেটারির দায়িত্বসহ দলীয় সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।”
এদিকে, যুবশক্তির কমিটিতে আব্দুল্লাহর পদ পাওয়ার বিষয়ে জানতে চাইলে সংগঠনটির ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি রাকিবুল বাশার রাকিব বলেন, “আব্দুল্লাহ নামে কেউ হয়তো কমিটিতে থাকতে পারেন। তালিকা দেখলে বলতে পারব।” তবে জামায়াত থেকে তার অব্যাহতি পাওয়ার বিষয়ে তিনি অবগত নন বলে জানান।
সম্প্রতি ঘোষিত যুবশক্তির ফুলবাড়ী উপজেলা শাখার কমিটিতে আব্দুল্লাহকে সহ-সভাপতি হিসেবে রাখা হয়েছে বলে জানা গেছে।
জামায়াতের দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার পর এনসিপির সহযোগী সংগঠনের গুরুত্বপূর্ণ পদে আব্দুল্লাহর অন্তর্ভুক্তির বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *