শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

শিরোনাম
যুবকরা মাদকাসক্ত হয়েছিল বিগত সরকারের আমলে সংবাদ প্রকাশের পর কুড়িগ্রামের নাগেশ্বরীতে অসহায় তিন বোনের পাশে উপজেলা প্রশাসন আসন না পেলেও কুড়িগ্রামকে অবহেলা করা হবে না: ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রামে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত কুড়িগ্রামে কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুড়িগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বেপরোয়া বদলি বাণিজ্য কচাকাটায় ৯৪ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াত : প্রতিমন্ত্রী মীর শাহে আলম সত্তর বছরের পুরোনো গোলেরহাট ফাজিল (বিএ) মাদ্রাসা জাতীয়করণের দাবি স্থানীয়দের। কুড়িগ্রামে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৫৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে মামলা

কুড়িগ্রাম বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে ঢাকায় বিক্ষোভ

স্টাফ রিপোর্টার / ১৬৭ Time View
Update Time : শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন দলটির একাংশের নেতাকর্মীরা। বর্তমান আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তাফার নেতৃত্বাধীন কমিটিকে ‘ব্যর্থ, বিতর্কিত, টেন্ডারবাজ ও চাঁদাবাজদের আশ্রয়দাতা’ আখ্যা দিয়ে দ্রুত কমিটি বাতিলের দাবি জানিয়েছেন তারা।
বিক্ষোভকারীদের অভিযোগ, বর্তমান আহ্বায়ক কমিটির কারণে জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ ব্যক্তিদের বাদ দিয়ে ত্যাগী, পরীক্ষিত ও সক্রিয় নেতাকর্মীদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান তারা। এ সময় ‘কুড়িগ্রাম জেলা বিএনপিকে বাঁচানোর জোর দাবি’ জানিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করা হয়।
নেতাকর্মীরা বলেন, দ্রুত আহ্বায়ক কমিটি বাতিল করে তৃণমূলের মতামতের ভিত্তিতে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা করা না হলে দলের ভেতরে ক্ষোভ আরও বাড়তে পারে। তাদের দাবি, সাংগঠনিকভাবে শক্তিশালী ও ঐক্যবদ্ধ বিএনপি গড়ে তুলতে হলে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন জরুরি।
এদিকে, দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে শনিবার (২৫ জুলাই) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে রংপুর বিভাগের নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট জেলা এবং রংপুর জেলা ও মহানগরের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেন।
একই দিনে কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে নেতাকর্মীদের প্রকাশ্য বিক্ষোভের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। তৃণমূলের ক্ষোভ নিরসন করে দলকে সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ করা এখন কুড়িগ্রাম বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *