রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

শিরোনাম
মলম পার্টির খপ্পরে অটোচালক, অসুস্থ অবস্থায় হাসপাতালে উদ্ধার যুবকরা মাদকাসক্ত হয়েছিল বিগত সরকারের আমলে সংবাদ প্রকাশের পর কুড়িগ্রামের নাগেশ্বরীতে অসহায় তিন বোনের পাশে উপজেলা প্রশাসন আসন না পেলেও কুড়িগ্রামকে অবহেলা করা হবে না: ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রামে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত কুড়িগ্রামে কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুড়িগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বেপরোয়া বদলি বাণিজ্য কচাকাটায় ৯৪ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াত : প্রতিমন্ত্রী মীর শাহে আলম সত্তর বছরের পুরোনো গোলেরহাট ফাজিল (বিএ) মাদ্রাসা জাতীয়করণের দাবি স্থানীয়দের।

ফুলবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ ও পুরস্কার বিতরণ

বিপুল মিয়া, (ফুলবাড়ী) কুড়িগ্রাম / ৫৩ Time View
Update Time : রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ কিন্ডারগার্টেন ও প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে সনদ, বৃত্তির অর্থ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। একই সঙ্গে অনুষ্ঠিত হয়েছে অভিভাবক সমাবেশ।
শনিবার (২৫ জুলাই) উপজেলার অনন্তপুর মেধাবিকাশ কিন্ডারগার্টেন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ৩০ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর হাতে সনদ, বৃত্তির অর্থ ও পুরস্কার তুলে দেওয়া হয়।
অনন্তপুর মেধাবিকাশ কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা পরিচালক জাহিদুল ইসলাম জব্বারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ হাবিবুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন রংপুর মেঘবাড়ি হাউজিংয়ের চেয়ারম্যান মো. এমদাদুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী বেসরকারি ক্যাডেট স্কুলের অধ্যক্ষ আনিস উর রহমান, ফুলবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মর্তুজা বকুল, নাগেশ্বরীর আশার আলো পাঠশালার কুমার বিশ্বজিৎ, আব্দুল মতিন ও মো. আফছার আলী। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানে অনুদান হিসেবে দেওয়া আলমারির চাবি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন প্রধান অতিথি মো. এমদাদুল হক।
বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *