সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম
নিয়োগ বাণিজ্যের অভিযোগে মাদ্রাসায় বিক্ষোভ, জনসম্মুখে অধ্যক্ষের পদত্যাগ কুড়িগ্রামের নাগেশ্বরীতে নজরুল বর্ষ-২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান লেখাপড়া চালাতে ফুলবাড়িতে অসহায় শিক্ষার্থীর পাশে জেলা ছাত্রদল মলম পার্টির খপ্পরে অটোচালক, অসুস্থ অবস্থায় হাসপাতালে উদ্ধার যুবকরা মাদকাসক্ত হয়েছিল বিগত সরকারের আমলে সংবাদ প্রকাশের পর কুড়িগ্রামের নাগেশ্বরীতে অসহায় তিন বোনের পাশে উপজেলা প্রশাসন আসন না পেলেও কুড়িগ্রামকে অবহেলা করা হবে না: ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রামে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত কুড়িগ্রামে কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুড়িগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বেপরোয়া বদলি বাণিজ্য

অবশেষে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

Reporter Name / ৩১ Time View
Update Time : সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে। শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৪টার দিকে ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে জাতীয় সংসদের স্পিকারের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন বলে রাষ্ট্রপতির ঘনিষ্ঠ একটি সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে।
সূত্রের দাবি, কোনো রাজনৈতিক চাপের কারণে নয়, সম্পূর্ণ ব্যক্তিগত কারণ দেখিয়েই রাষ্ট্রপতি পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন মো. সাহাবুদ্দিন।
এদিকে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি নিয়ে বিকেল ৫টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংসদ সচিবালয়ের একটি সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়েই এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে।
এর আগে রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারেন—এমন জল্পনা কয়েক দিন ধরেই চলছিল। বিভিন্ন সূত্রের বরাতে তাঁর পদত্যাগের সম্ভাবনার খবরও প্রকাশিত হয়।
মো. সাহাবুদ্দিন ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ইসলামী ব্যাংকের শীর্ষ পদে দায়িত্ব পালন করেন তিনি। ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মো. সাহাবুদ্দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *