শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

শিরোনাম
যুবকরা মাদকাসক্ত হয়েছিল বিগত সরকারের আমলে সংবাদ প্রকাশের পর কুড়িগ্রামের নাগেশ্বরীতে অসহায় তিন বোনের পাশে উপজেলা প্রশাসন আসন না পেলেও কুড়িগ্রামকে অবহেলা করা হবে না: ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রামে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত কুড়িগ্রামে কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুড়িগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বেপরোয়া বদলি বাণিজ্য কচাকাটায় ৯৪ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াত : প্রতিমন্ত্রী মীর শাহে আলম সত্তর বছরের পুরোনো গোলেরহাট ফাজিল (বিএ) মাদ্রাসা জাতীয়করণের দাবি স্থানীয়দের। কুড়িগ্রামে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৫৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে মামলা

সাংবাদিক রাশেদুজ্জামান তাওহীদকে প্রধান করে কুড়িগ্রামে এনসিপির ৫ সদস্যের শৃঙ্খলা কমিটি

Reporter Name / ৫৮ Time View
Update Time : শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা ও বিভিন্ন অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের শৃঙ্খলা কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক ও মিডিয়া সেল প্রধান রাশেদুজ্জামান তাওহীদকে প্রধান করা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) সকাল ১১টায় সংগঠনটির জেলা কার্যালয়ে নবগঠিত শৃঙ্খলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
দলীয় সূত্রে জানা গেছে, গত ২০ জুলাই জেলা এনসিপির আহ্বায়ক মো. মুকুল মিয়া ও সদস্য সচিব মো. মাসুম মিয়ার অনুমোদনে পাঁচ সদস্যের এ কমিটি গঠন করা হয়। পরে জেলা দপ্তর সেলের সদস্য আরকানুল আহমেদ (বাঁধন) দলীয় প্যাডে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অনুমোদিত কমিটির ঘোষণা দেন। বিজ্ঞপ্তির স্মারক নম্বর—এনসিপি/কুড়ি/শৃ.ক/২৬/১৮।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কুড়িগ্রাম জেলা এনসিপির সর্বস্তরে অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখা এবং শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দেওয়ার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে।
কমিটির প্রধান করা হয়েছে জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক ও মিডিয়া সেল প্রধান রাশেদুজ্জামান তাওহীদকে। সদস্য হিসেবে রয়েছেন জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সরকার, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, জেলা নারী শক্তির সদস্য সচিব মেরিনা পারভীন এবং পৌর এনসিপির সদস্য সচিব লাভলু হোসেন।
এ বিষয়ে জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া বলেন, ‘কুড়িগ্রাম জেলা এনসিপিকে সুসংগঠিত করা, দলীয় শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং বিভিন্ন অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বিষয়ে তদন্ত প্রতিবেদন দেওয়া ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা আশা করি, কুড়িগ্রাম জেলায় জাতীয় নাগরিক পার্টি একটি পরিচ্ছন্ন রাজনৈতিক দল হিসেবে গণমানুষের হৃদয়ে জায়গা করে নেবে। পাঁচ সদস্যের এই কমিটির কার্যক্রম যেকোনো অনিয়মের বিরুদ্ধে সবসময় আপসহীন থাকবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *