শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

শিরোনাম
যুবকরা মাদকাসক্ত হয়েছিল বিগত সরকারের আমলে সংবাদ প্রকাশের পর কুড়িগ্রামের নাগেশ্বরীতে অসহায় তিন বোনের পাশে উপজেলা প্রশাসন আসন না পেলেও কুড়িগ্রামকে অবহেলা করা হবে না: ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রামে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত কুড়িগ্রামে কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুড়িগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বেপরোয়া বদলি বাণিজ্য কচাকাটায় ৯৪ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াত : প্রতিমন্ত্রী মীর শাহে আলম সত্তর বছরের পুরোনো গোলেরহাট ফাজিল (বিএ) মাদ্রাসা জাতীয়করণের দাবি স্থানীয়দের। কুড়িগ্রামে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৫৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে মামলা

ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক / ৪৬ Time View
Update Time : শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

ইরান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। বৃহস্পতিবার ইরানের কাছে প্রস্তাবটি পৌঁছে দেন ইরাকি প্রধানমন্ত্রী আলী আল-জায়েদি। ইরানি ও ইরাকি কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

প্রতিবেদন অনুযায়ী, প্রায় দুই সপ্তাহ ধরে চলা সংঘাতের মধ্যে যুদ্ধবিরতির উদ্যোগটি নেওয়া হয়। তবে তেহরান অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হয়নি। বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণের প্রশ্নের সমাধান না হওয়া পর্যন্ত কোনো সাময়িক চুক্তিতে যেতে আগ্রহী নয় ইরান।

ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধবিরতির প্রস্তাবের বিস্তারিত বিষয় এখনো প্রকাশ করা হয়নি। তবে তেহরানের অবস্থান হলো—শুধু সাময়িক যুদ্ধবিরতি নয়, সংঘাতের স্থায়ী সমাধান প্রয়োজন।

এদিকে, যুদ্ধবিরতি প্রত্যাখ্যানের খবর এমন সময়ে এলো, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর সামরিক চাপ আরও বাড়ানোর হুমকি দিচ্ছেন। এর ফলে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *