শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

শিরোনাম
যুবকরা মাদকাসক্ত হয়েছিল বিগত সরকারের আমলে সংবাদ প্রকাশের পর কুড়িগ্রামের নাগেশ্বরীতে অসহায় তিন বোনের পাশে উপজেলা প্রশাসন আসন না পেলেও কুড়িগ্রামকে অবহেলা করা হবে না: ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রামে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত কুড়িগ্রামে কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুড়িগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বেপরোয়া বদলি বাণিজ্য কচাকাটায় ৯৪ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াত : প্রতিমন্ত্রী মীর শাহে আলম সত্তর বছরের পুরোনো গোলেরহাট ফাজিল (বিএ) মাদ্রাসা জাতীয়করণের দাবি স্থানীয়দের। কুড়িগ্রামে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৫৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে মামলা

অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা দিলেন এমপি ড. আতিক মুজাহিদ

নিউজ ডেস্ক / ২৯ Time View
Update Time : শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদের উদ্যোগে অসহায়, দুস্থ ও আর্থিকভাবে অসচ্ছল মানুষের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে কুড়িগ্রামে সংসদ সদস্যের নিজ বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন এলাকার সুবিধাবঞ্চিত মানুষের হাতে এ সহায়তা তুলে দেওয়া হয়।

এসময় এমপি ড. আতিকুর রহমান মুজাহিদ জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক ও মানবিক দায়িত্ব। মানুষের কল্যাণে কাজ করাই জনপ্রতিনিধির অন্যতম দায়িত্ব উল্লেখ করে তিনি ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সহায়তা পাওয়া ব্যক্তিরা এ উদ্যোগের জন্য সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এই আর্থিক সহায়তা তাদের প্রয়োজনের সময়ে কিছুটা হলেও স্বস্তি এনে দেবে।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *