রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

শিরোনাম
কুড়িগ্রামের ফুলবাড়িতে এনসিপির বিক্ষোভ মিছিলে যুবদল-ছাত্রদলের হামলা, পুলিশসহ আহত-২০ কুড়িগ্রামে ধরলা নদীর তীরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভয়াবহ ধস গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর রৌমারীতে ভারতীয় গরুর নিলাম ঘিরে বিএনপি-জামায়াতের সংঘর্ষ নিষিদ্ধ ছাত্রলীগের কুড়িগ্রাম জেলা কমিটি ঘোষণা সোনাহাটে মাদকবিরোধী বিশাল মানববন্ধন, মাদক নির্মূলে শপথ নাগেশ্বরীতে এসআইকে ঘিরে বাদী-বিবাদীর পাল্টাপাল্টি মানববন্ধন রাষ্ট্রপতির অনুমোদনে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. নূর মহল আখতার বানু উলিপুরে পরিবেশ সুরক্ষা ও দুর্যোগ প্রস্তুতি জোরদারে সচেতনতামূলক কর্মসূচি কুড়িগ্রামে ৭ দিন বিদ্যুৎ বিভ্রাটের শঙ্কা লোডশেডিং নিয়ে জিটুজি’র বিবৃতি

আর্জেন্টিনার হার, মাথা ন্যাড়া করে সমর্থন ছাড়লেন দুই যুবক

নিউজ ডেস্ক / ২১ Time View
Update Time : রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে পরাজিত হয়ে শিরোপা হাতছাড়া করে আর্জেন্টিনা। আর প্রিয় দলের এই হার মেনে নিতে না পেরে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার দুই তরুণ প্রকাশ্যে মাথা ন্যাড়া করে আর্জেন্টিনার সমর্থন ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন।

ঘটনাটি উপজেলার ছিনাই ইউনিয়নের মীরেরবাড়ি বিশ্বালের পাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার বাসিন্দা রোমান ও আল আমিন দীর্ঘদিন ধরে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের নিবেদিতপ্রাণ সমর্থক হিসেবে পরিচিত। বিশ্বকাপ চলাকালে তারা নিজেদের বাড়িসহ আশপাশের এলাকায় আর্জেন্টিনার পতাকা টানান, জার্সি পরে দলকে সমর্থন জানান এবং প্রতিটি ম্যাচকে ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরিতে সক্রিয় ভূমিকা পালন করেন।

ফাইনাল ম্যাচকে সামনে রেখে সম্ভাব্য শিরোপা উদযাপনেরও নানা প্রস্তুতি নিয়েছিলেন তারা। তবে নির্ধারিত সময়ে স্পেনের কাছে ১-০ গোলে আর্জেন্টিনার পরাজয়ের পর তাদের সেই আনন্দ মুহূর্তেই হতাশায় রূপ নেয়।

খেলা শেষ হওয়ার কিছুক্ষণ পর রোমান ও আল আমিন স্থানীয় একটি সেলুনে গিয়ে মাথা ন্যাড়া করেন। পরে তারা প্রকাশ্যে ঘোষণা দেন, ভবিষ্যতে আর আর্জেন্টিনা দলের সমর্থন করবেন না।

এ ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ব্যাপক আলোচনার জন্ম দেয়। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ এটিকে প্রিয় দলের প্রতি গভীর আবেগের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন, খেলাধুলায় জয়-পরাজয় স্বাভাবিক বিষয় এবং এ ধরনের অতিরিক্ত আবেগ প্রকাশ কাম্য নয়।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, ফুটবলকে কেন্দ্র করে এমন ব্যতিক্রমী ঘটনা এলাকায় আগে খুব একটা দেখা যায়নি। তাদের মতে, এটি প্রিয় দলের পরাজয়ে হতাশার প্রতিফলন।

খেলাপ্রেমীদের মতে, ফুটবল বিশ্বজুড়ে কোটি মানুষের আবেগের জায়গা। জয় যেমন আনন্দ বয়ে আনে, তেমনি পরাজয় হতাশারও জন্ম দেয়। তবে সুস্থ ক্রীড়া সংস্কৃতির স্বার্থে জয়-পরাজয়কে স্বাভাবিকভাবে গ্রহণ করাই উচিত। কারণ খেলাধুলার সৌন্দর্যই হলো প্রতিদ্বন্দ্বিতা, যেখানে জয় ও পরাজয়—দুটিই খেলার অবিচ্ছেদ্য অংশ।

রাজারহাটের এই দুই তরুণের ব্যতিক্রমী সিদ্ধান্ত ইতোমধ্যে স্থানীয়ভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও ঘটনাটি নিয়ে চলছে ব্যাপক আলোচনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *