বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

শিরোনাম
যুবকরা মাদকাসক্ত হয়েছিল বিগত সরকারের আমলে সংবাদ প্রকাশের পর কুড়িগ্রামের নাগেশ্বরীতে অসহায় তিন বোনের পাশে উপজেলা প্রশাসন আসন না পেলেও কুড়িগ্রামকে অবহেলা করা হবে না: ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রামে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত কুড়িগ্রামে কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুড়িগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বেপরোয়া বদলি বাণিজ্য কচাকাটায় ৯৪ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াত : প্রতিমন্ত্রী মীর শাহে আলম সত্তর বছরের পুরোনো গোলেরহাট ফাজিল (বিএ) মাদ্রাসা জাতীয়করণের দাবি স্থানীয়দের। কুড়িগ্রামে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৫৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে মামলা

উলিপুরে চার্জিং সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, অটোচালকের মৃত্যু

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি / ১৪৩ Time View
Update Time : বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

কুড়িগ্রামের উলিপুরে চার্জে থাকা অটোর (ইজিবাইক) বৈদ্যুতিক সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুল হোসেন (৫৫) নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ জুলাই) দুপুরে উপজেলার পান্ডুল ইউনিয়নের খামার ঢেঁকিয়ারাম এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পান্ডুল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঢেঁকিয়ারাম গ্রামের বাবর উদ্দিনের ছেলে আবুল হোসেন পেশায় একজন অটো (ইজিবাইক) চালক ছিলেন। সোমবার দুপুরে নিজ বাড়িতে চার্জে থাকা অটোর বৈদ্যুতিক সংযোগ খুলতে গেলে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

পান্ডুল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মোতালেব অটোর চার্জিং সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুল হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কমল কিশোর ঘোষ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *