শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম
যুবকরা মাদকাসক্ত হয়েছিল বিগত সরকারের আমলে সংবাদ প্রকাশের পর কুড়িগ্রামের নাগেশ্বরীতে অসহায় তিন বোনের পাশে উপজেলা প্রশাসন আসন না পেলেও কুড়িগ্রামকে অবহেলা করা হবে না: ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রামে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত কুড়িগ্রামে কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুড়িগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বেপরোয়া বদলি বাণিজ্য কচাকাটায় ৯৪ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াত : প্রতিমন্ত্রী মীর শাহে আলম সত্তর বছরের পুরোনো গোলেরহাট ফাজিল (বিএ) মাদ্রাসা জাতীয়করণের দাবি স্থানীয়দের। কুড়িগ্রামে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৫৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে মামলা

কুড়িগ্রামের রৌমারীতে মোরগ পোলাওয়ের প্যাকেটে ব্যাঙ: খাদ্যমান নিয়ে উদ্বেগ

কুড়িগ্রাম প্রতিনিধি / ৩৮ Time View
Update Time : শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় একটি খাদ্য প্রতিষ্ঠানের পরিবেশিত খাবারের মান নিয়ে জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে। অভিযোগ অনুযায়ী, স্থানীয় একটি দোকান থেকে ক্রয় করা মোরগ পোলাওয়ের একটি প্যাকেটের ভেতরে একটি ব্যাঙ পাওয়া যায়। বিষয়টি সামনে আসার পর এলাকায় ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

ভুক্তভোগীরা জানান, খাবার পরিবেশনের সময় প্যাকেটের ভেতরে অস্বাভাবিক বস্তুটি তাদের নজরে আসে। পরে ঘটনাটি প্রশাসনের দৃষ্টিগোচর হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে প্রাথমিক সত্যতা পায়।

পরবর্তীতে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে। একই সঙ্গে ভবিষ্যতে খাদ্য প্রস্তুত ও পরিবেশনের ক্ষেত্রে অধিক সতর্কতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *