বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

শিরোনাম
বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াত : প্রতিমন্ত্রী মীর শাহে আলম সত্তর বছরের পুরোনো গোলেরহাট ফাজিল (বিএ) মাদ্রাসা জাতীয়করণের দাবি স্থানীয়দের। কুড়িগ্রামে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৫৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে মামলা কুড়িগ্রামের চরাঞ্চলে সুবিধাবঞ্চিত পরিবারে গৃহপালিত পশু বিতরণ কুড়িগ্রাম সরকারি কলেজ মেরামত ও সংস্কারে বরাদ্দ ১ কোটি ২৬ লাখ টাকা কুড়িগ্রামে ১ অক্টোবর শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়ী সমিতির নতুন কমিটির দায়িত্ব হস্তান্তর ও অভিষেক বাড়িতে ডিবির অভিযান, ৭৪ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার ধরলার ভাঙনে অস্তিত্ব সংকটে জগমনের চর, মসজিদ–মাদরাসা–বিদ্যালয় রক্ষায় স্থায়ী বাঁধের দাবি কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘রাষ্ট্রালাপ পাঠচক্র’-এর ৯ম আসর অনুষ্ঠিত

নাগেশ্বরীতে তাঁতিদলের ফেস্টুন ছেঁড়ার অভিযোগে নিন্দা জানিয়ে থানায় জিডি

কাজল ইসলাম, কুড়িগ্রাম সংবাদদাতা / ৩০ Time View
Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

নাগেশ্বরী উপজেলায় তাঁতিদলের টাঙানো ফেস্টুন রাতের আঁধারে পরিকল্পিতভাবে ছেঁড়ে ফেলেছেন দুর্বৃত্তরা। এ ঘটনায় ক্ষোভ জানিয়েছে কুড়িগ্রাম জেলা তাঁতিদল। এমন উদ্দেশ্যপ্রণোদিত ঘটনার পর নাগেশ্বরী থানায় জিডি করেন নাগেশ্বরী উপজেলার তাঁতিদলের সাধারণ সম্পাদক শাওন আহম্মেদ লেবু।

কুড়িগ্রাম নাগেশ্বরী উপজেলার পোস্ট অফিস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, নাগেশ্বরী উপজেলাবাসীকে পবিত্র ঈদ-উল-আযহা শুভেচ্ছা জানিয়ে নাগেশ্বরী উপজেলা তাঁতিদলের উদ্দ্যােগে ফেস্টুন টাঙানো হয়। গত ১৭ জুলাই দিন পর্যন্ত ফেস্টুন ঠিক থাকলেও রাতের অন্ধকারে সুবিধাবাদী একদল এ নিন্দনীয় ঘটনা ঘটায়।

এ ঘটনা ঘটার পর রাজনৈতিক ব্যক্তি ও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘন ও স্বার্থান্বেষী ঘটনার ফলে চলমান সুস্থ রাজনীতিতে ব্যাপক উত্তেজনা সৃষ্টিসহ বিশৃঙ্খলা সৃষ্টি পূর্বাভাস। এ ধরণের ঘটনার ফলে রাজনীতি সম্প্রীতি নষ্ট করে ব্যক্তিগত জীবনেও এর নেতিবাচক প্রভাব ছড়িয়ে পড়ে

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, রাজনীতি হচ্ছে একেপরের প্রতি সন্মান, শ্রদ্ধা, সহানুভূতি, ভালোবাসা ইত্যাদি কিন্তু কোন দলের হয়ে অপর দলের কোন কর্মকাণ্ডকে হীন করা রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। এটি মূলত ঝগড়া বিবাদ সৃষ্টি পূর্বাভাস দেয়। এ ঘটনার ফলে তৈরি হয় শত্রুতা যা রাজনৈতিক জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও এর প্রভাব পড়ে। এমন অসহনীয় আচরণ রাজনীতির ময়দা না করায় শ্রেয়।

উক্ত ঘটনায় নিন্দা জানিয়েছে জেলা তাঁতিদলের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, তিনি বলেন এটি একটি সুপরিকল্পিত কাজ। দিনের বেলায় ফেস্টুন ঠিক থাকলেও রাতের অন্ধকারে ছেঁড়ে ফেলা এটি কোনভাবে ভালো কাজ নয়। রাজনীতির মাঠে দলের পক্ষ নিয়ে জনতার সেবার প্রতিযোগীতা করবো। কিন্তু কোন দলকে হেয়প্রতিপন্ন করা রাজনৈতিক পরিভাষায় এটি কে অপরাজনীতি বলে। আমরা এমন রাজনীতি করি না এবং এমন রাজনীতি করতেও দিব না। আমরা বিএনপির চলমান রাজনীতি করতে আগ্রহী। নোংরা বা কাদা ছোড়াছুড়ি রাজনীতি আমরা করবো না। আমি ফেস্টুন ছেঁড়ার ঘটনার তীব্র নিন্দা জানাই। অবিলম্বে দোষীকে আইনের আওতায় এনে সঠিক বিচার করার জোড় দাবি জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *