বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

শিরোনাম
বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াত : প্রতিমন্ত্রী মীর শাহে আলম সত্তর বছরের পুরোনো গোলেরহাট ফাজিল (বিএ) মাদ্রাসা জাতীয়করণের দাবি স্থানীয়দের। কুড়িগ্রামে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৫৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে মামলা কুড়িগ্রামের চরাঞ্চলে সুবিধাবঞ্চিত পরিবারে গৃহপালিত পশু বিতরণ কুড়িগ্রাম সরকারি কলেজ মেরামত ও সংস্কারে বরাদ্দ ১ কোটি ২৬ লাখ টাকা কুড়িগ্রামে ১ অক্টোবর শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়ী সমিতির নতুন কমিটির দায়িত্ব হস্তান্তর ও অভিষেক বাড়িতে ডিবির অভিযান, ৭৪ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার ধরলার ভাঙনে অস্তিত্ব সংকটে জগমনের চর, মসজিদ–মাদরাসা–বিদ্যালয় রক্ষায় স্থায়ী বাঁধের দাবি কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘রাষ্ট্রালাপ পাঠচক্র’-এর ৯ম আসর অনুষ্ঠিত

রাজারহাটে জিন্নাত হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

স্টাফ রিপোর্টার / ৪৬ Time View
Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় সরকারি রাস্তা নিয়ে বিরোধের জেরে নিহত জাহেদুল ইসলাম জিন্নাত (৪৫)-এর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ জুলাই) দুপুরে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত ঘণ্টাব্যাপী কর্মসূচিতে নিহতের স্বজন, রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, উমর মজিদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ডাংঘাট এলাকায় সরকারি রাস্তা সংস্কার ও জনসাধারণের চলাচল নিশ্চিত করার উদ্যোগকে কেন্দ্র করে পূর্বপরিকল্পিত হামলায় জিন্নাত নিহত হন। ঘটনার পর কয়েকজনকে আটক করা হলেও মামলার মূল পরিকল্পনাকারী ও প্রধান আসামিরা এখনো গ্রেপ্তারের বাইরে রয়েছেন বলে অভিযোগ করেন তারা। রাজনৈতিক বা সামাজিক কোনো প্রভাবের কারণে তদন্ত যেন বাধাগ্রস্ত না হয়, সে বিষয়েও প্রশাসনের প্রতি আহ্বান জানান বক্তারা।
মানববন্ধনে নিহতের স্ত্রী ও সন্তানরা কান্নাজড়িত কণ্ঠে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানান। তারা বলেন, অপরাধীরা আইনের আওতায় না এলে পরিবার নিরাপত্তাহীনতায় ভুগবে।
সমাবেশ শেষে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে এজাহারভুক্ত সব আসামির দ্রুত গ্রেপ্তার, মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর, দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত, ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা প্রদান এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার দাবি জানানো হয়।
স্মারকলিপি গ্রহণের পর জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তারা আশ্বাস দিয়ে বলেন, অপরাধী যেই হোক, কাউকে আইনের ঊর্ধ্বে রাখা হবে না। রাজারহাট থানা পুলিশ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *