শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

শিরোনাম
কুড়িগ্রামের ফুলবাড়িতে এনসিপির বিক্ষোভ মিছিলে যুবদল-ছাত্রদলের হামলা, পুলিশসহ আহত-২০ কুড়িগ্রামে ধরলা নদীর তীরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভয়াবহ ধস গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর রৌমারীতে ভারতীয় গরুর নিলাম ঘিরে বিএনপি-জামায়াতের সংঘর্ষ নিষিদ্ধ ছাত্রলীগের কুড়িগ্রাম জেলা কমিটি ঘোষণা সোনাহাটে মাদকবিরোধী বিশাল মানববন্ধন, মাদক নির্মূলে শপথ নাগেশ্বরীতে এসআইকে ঘিরে বাদী-বিবাদীর পাল্টাপাল্টি মানববন্ধন রাষ্ট্রপতির অনুমোদনে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. নূর মহল আখতার বানু উলিপুরে পরিবেশ সুরক্ষা ও দুর্যোগ প্রস্তুতি জোরদারে সচেতনতামূলক কর্মসূচি কুড়িগ্রামে ৭ দিন বিদ্যুৎ বিভ্রাটের শঙ্কা লোডশেডিং নিয়ে জিটুজি’র বিবৃতি

কুড়িগ্রামে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত-১

কুড়িগ্রাম প্রতিনিধি / ৩৫ Time View
Update Time : শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

কুড়িগ্রামের মন্ডলের হাট আঠারো পাইকা এলাকায় বজ্রপাতে মোঃ রানা (তৃতীয় পুত্র, পিতা: মোঃ আফজন হোসেন) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) দুপুর আনুমানিক ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বজ্রপাতের ঘটনায় রানা ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আরও একজন ব্যক্তি আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
রানার অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে শোকের মাতম নেমে এসেছে। খবর পেয়ে প্রতিবেশী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান।
এদিকে, বজ্রপাতের এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বর্ষা মৌসুমে বজ্রপাত থেকে রক্ষা পেতে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *