বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

শিরোনাম
বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াত : প্রতিমন্ত্রী মীর শাহে আলম সত্তর বছরের পুরোনো গোলেরহাট ফাজিল (বিএ) মাদ্রাসা জাতীয়করণের দাবি স্থানীয়দের। কুড়িগ্রামে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৫৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে মামলা কুড়িগ্রামের চরাঞ্চলে সুবিধাবঞ্চিত পরিবারে গৃহপালিত পশু বিতরণ কুড়িগ্রাম সরকারি কলেজ মেরামত ও সংস্কারে বরাদ্দ ১ কোটি ২৬ লাখ টাকা কুড়িগ্রামে ১ অক্টোবর শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়ী সমিতির নতুন কমিটির দায়িত্ব হস্তান্তর ও অভিষেক বাড়িতে ডিবির অভিযান, ৭৪ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার ধরলার ভাঙনে অস্তিত্ব সংকটে জগমনের চর, মসজিদ–মাদরাসা–বিদ্যালয় রক্ষায় স্থায়ী বাঁধের দাবি কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘রাষ্ট্রালাপ পাঠচক্র’-এর ৯ম আসর অনুষ্ঠিত

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অনুষ্ঠানে কুড়িগ্রামের গৌরবময় অংশগ্রহণ

নিউজ ডেস্ক / ৫১ Time View
Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

গত ১৫ জুলাই, বুধবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ বিতরণ অনুষ্ঠান ও শিক্ষা উপকরণ প্রদর্শনী মেলা। দেশের প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে বিশেষ অবদান রাখা শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের এ অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। শিক্ষা মন্ত্রী জনাব আ.ন.ম. এহসানুল হক মিলনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদী আমিন।

জাতীয় পর্যায়ের এই মর্যাদাপূর্ণ আয়োজনে কুড়িগ্রাম জেলার প্রতিনিধিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব স্বপন কুমার রায় চৌধুরী। তাঁর নেতৃত্বে অংশ নেয় ফুলবাড়ী উপজেলার মিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কুড়িগ্রাম সদর উপজেলার দোবাড়িয়ারভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

শিক্ষা উপকরণ প্রদর্শনী মেলায় মিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দোবাড়িয়ারভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে দু’জন করে মোট চারজন মেধাবী শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ লাভ করে। এ অর্জনের পেছনে মিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান এবং দোবাড়িয়ারভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রওশন আরার সার্বিক দিকনির্দেশনা ও সক্রিয় ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

জাতীয় পর্যায়ের এ আয়োজনে কুড়িগ্রাম জেলার সাফল্য ও অংশগ্রহণ জেলার জন্য গৌরব বয়ে এনেছে। এ উপলক্ষে সংশ্লিষ্ট দুই বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা এবং অংশগ্রহণকারী ক্ষুদে শিক্ষার্থীদের বিভিন্ন মহল থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *