বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

শিরোনাম
বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াত : প্রতিমন্ত্রী মীর শাহে আলম সত্তর বছরের পুরোনো গোলেরহাট ফাজিল (বিএ) মাদ্রাসা জাতীয়করণের দাবি স্থানীয়দের। কুড়িগ্রামে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৫৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে মামলা কুড়িগ্রামের চরাঞ্চলে সুবিধাবঞ্চিত পরিবারে গৃহপালিত পশু বিতরণ কুড়িগ্রাম সরকারি কলেজ মেরামত ও সংস্কারে বরাদ্দ ১ কোটি ২৬ লাখ টাকা কুড়িগ্রামে ১ অক্টোবর শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়ী সমিতির নতুন কমিটির দায়িত্ব হস্তান্তর ও অভিষেক বাড়িতে ডিবির অভিযান, ৭৪ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার ধরলার ভাঙনে অস্তিত্ব সংকটে জগমনের চর, মসজিদ–মাদরাসা–বিদ্যালয় রক্ষায় স্থায়ী বাঁধের দাবি কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘রাষ্ট্রালাপ পাঠচক্র’-এর ৯ম আসর অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নাগেশ্বরীতে আলোচনা সভা

নাগেশ্বরী প্রতিনিধি / ৩২ Time View
Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় জুলাই আন্দোলনের তাৎপর্য, শহীদদের আত্মত্যাগ এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার বিষয়ে বক্তারা আলোচনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম খোদাদাত হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা আইসিটি কর্মকর্তার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জুলাই আন্দোলনের শহীদ রাশেদুল ইসলাম ও শহীদ রব্বানীর পিতারা উপস্থিত ছিলেন।
তারা শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবি জানান।

সভায় বক্তব্য দেন নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান, প্রাণিসম্পদ কর্মকর্তা আনিসুর রহমান, নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগেশ্বরী উপজেলা শাখার আমির আব্দুল মান্নান এবং বিএনপির নাগেশ্বরী উপজেলা শাখার আহ্বায়ক গোলাম রসুল রাজা।

বক্তারা বলেন, জুলাই আন্দোলন দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আন্দোলনের চেতনা ধারণ করে গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন, সততা ও দেশপ্রেম প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করতে হবে।

প্রাণিসম্পদ কর্মকর্তা আনিসুর রহমান বলেন, স্বাধীনতা অর্জনের চেয়ে তা রক্ষা করা আরও কঠিন। তিনি জুলাই আন্দোলনের আদর্শ ধারণ করে দেশ গঠনে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান।

নাগেশ্বরী থানার ওসি আব্দুল্লাহ হিল জামান বলেন, জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে জনগণের প্রতি অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করা হবে।

জামায়াতে ইসলামী নাগেশ্বরী উপজেলা শাখার আমিন জনাব আব্দুল মান্নান বলেন, “আন্দোলন-পরবর্তী বিভিন্ন প্রত্যাশার কথা তুলে ধরেন”।

অপরদিকে জাতীয়তাবাদী দল বিএনপি’র নাগেশ্বরী উপজেলা শাখার আহ্বায়ক জনাব গোলাম রসুল রাজা বলেন,” গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখে প্রতিহিংসার পরিবর্তে উন্নয়ন ও জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন”।

সভাপতির বক্তব্যে ইউএনও এ এইচ এম খোদাদাত হোসেন বলেন, রাজনৈতিক পরিবর্তনের পাশাপাশি মানুষের মানসিকতার ইতিবাচক পরিবর্তনও জরুরি। সততা, দেশপ্রেম ও দায়িত্বশীলতা ছাড়া কোনো আন্দোলনের সুফল দীর্ঘস্থায়ী হয় না। তিনি দেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *