বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

শিরোনাম
বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াত : প্রতিমন্ত্রী মীর শাহে আলম সত্তর বছরের পুরোনো গোলেরহাট ফাজিল (বিএ) মাদ্রাসা জাতীয়করণের দাবি স্থানীয়দের। কুড়িগ্রামে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৫৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে মামলা কুড়িগ্রামের চরাঞ্চলে সুবিধাবঞ্চিত পরিবারে গৃহপালিত পশু বিতরণ কুড়িগ্রাম সরকারি কলেজ মেরামত ও সংস্কারে বরাদ্দ ১ কোটি ২৬ লাখ টাকা কুড়িগ্রামে ১ অক্টোবর শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়ী সমিতির নতুন কমিটির দায়িত্ব হস্তান্তর ও অভিষেক বাড়িতে ডিবির অভিযান, ৭৪ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার ধরলার ভাঙনে অস্তিত্ব সংকটে জগমনের চর, মসজিদ–মাদরাসা–বিদ্যালয় রক্ষায় স্থায়ী বাঁধের দাবি কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘রাষ্ট্রালাপ পাঠচক্র’-এর ৯ম আসর অনুষ্ঠিত

রাজারহাটে রাস্তা নিয়ে সংঘর্ষে নিহত-১, গ্রেফতার-৯, এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি

স্টাফ রিপোর্টার / ৮৩ Time View
Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের রাজমাল্লীর হাট গ্রামে রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধ ভয়াবহ রূপ নিয়েছে। দুই পক্ষের সংঘর্ষে প্রতিপক্ষের শাবলের আঘাতে জাহিদুল ইসলাম জিনাত আলী (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে অভিযানে ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজমাল্লীর হাট এলাকার একটি গ্রামীণ রাস্তা দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী ছিল। সম্প্রতি উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি)-এর উদ্যোগে রাস্তাটি পুনরায় জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। তবে ওই রাস্তার ব্যবহার ও মালিকানা নিয়ে দুই পক্ষের বিরোধ অব্যাহত ছিল।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে রাস্তা নিয়ে ফের কথা কাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের শাবলের আঘাতে গুরুতর আহত হন জিনাত আলী। পরে হাসপাতালের নেয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়।
হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সন্ধ্যার আগ পর্যন্ত অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “রাস্তা নিয়ে বিরোধ থেকেই এই সংঘর্ষের সূত্রপাত। এখন পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। আমরা ঘটনাস্থলে অবস্থান করছি। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে হত্যা মামলা রেকর্ড করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *