বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

শিরোনাম
বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াত : প্রতিমন্ত্রী মীর শাহে আলম সত্তর বছরের পুরোনো গোলেরহাট ফাজিল (বিএ) মাদ্রাসা জাতীয়করণের দাবি স্থানীয়দের। কুড়িগ্রামে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৫৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে মামলা কুড়িগ্রামের চরাঞ্চলে সুবিধাবঞ্চিত পরিবারে গৃহপালিত পশু বিতরণ কুড়িগ্রাম সরকারি কলেজ মেরামত ও সংস্কারে বরাদ্দ ১ কোটি ২৬ লাখ টাকা কুড়িগ্রামে ১ অক্টোবর শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়ী সমিতির নতুন কমিটির দায়িত্ব হস্তান্তর ও অভিষেক বাড়িতে ডিবির অভিযান, ৭৪ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার ধরলার ভাঙনে অস্তিত্ব সংকটে জগমনের চর, মসজিদ–মাদরাসা–বিদ্যালয় রক্ষায় স্থায়ী বাঁধের দাবি কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘রাষ্ট্রালাপ পাঠচক্র’-এর ৯ম আসর অনুষ্ঠিত

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে কুড়িগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের মানববন্ধন

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম / ২৯ Time View
Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে পরীক্ষার সময়সূচি, প্রশ্নপত্রের মান এবং সাম্প্রতিক বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে পরীক্ষার্থীদের ভোগান্তির প্রতিবাদ জানানো হয়।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘শিক্ষা নিয়ে রাজনীতি চলবে না’, ‘শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই’সহ বিভিন্ন স্লোগান দেন। তাদের অভিযোগ, পরীক্ষার্থীদের বাস্তব সমস্যার প্রতি গুরুত্ব না দিয়েই পরীক্ষা নেওয়া হচ্ছে, যা শিক্ষার্থীদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

মানববন্ধনে বক্তব্য দেন কুড়িগ্রাম সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের এইচএসসি পরীক্ষার্থী মোস্তফা সরকার, মানবিক বিভাগের শরিফ আহমেদ এবং কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগের পরীক্ষার্থী সাকিব আল হাসানসহ আরও অনেকে।

বক্তারা বলেন, টানা ভারী বৃষ্টিতে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলে অনেক পরীক্ষার্থীকে পানি ও কাদা মাড়িয়ে, বৃষ্টিতে ভিজে কিংবা নৌকায় করে পরীক্ষা কেন্দ্রে যেতে হয়েছে। এতে শারীরিক ও মানসিক চাপের মধ্যেই পরীক্ষায় অংশ নিতে হয়েছে।

তাদের দাবি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা উচিত ছিল। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের দুর্ভোগ বিবেচনায় নেয়নি।

পরীক্ষার্থীরা আরও অভিযোগ করেন, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রে ত্রুটি ছিল এবং প্রশ্নের মান নিয়েও তাদের আপত্তি রয়েছে। তারা ভুল প্রশ্নপত্র প্রণয়নের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে তারা বলেন, কঠিন প্রশ্ন নিয়ে আপত্তি নেই, তবে পাঠ্যসূচির বাইরে বা বিভ্রান্তিকর প্রশ্ন গ্রহণযোগ্য নয়।

এ ছাড়া ১৩ জুলাই বৈরী আবহাওয়ার কারণে যারা পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের জন্য দ্রুত মানবিক, বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য সমাধান দেওয়ারও দাবি জানান আন্দোলনকারী পরীক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *