বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

শিরোনাম
বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াত : প্রতিমন্ত্রী মীর শাহে আলম সত্তর বছরের পুরোনো গোলেরহাট ফাজিল (বিএ) মাদ্রাসা জাতীয়করণের দাবি স্থানীয়দের। কুড়িগ্রামে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৫৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে মামলা কুড়িগ্রামের চরাঞ্চলে সুবিধাবঞ্চিত পরিবারে গৃহপালিত পশু বিতরণ কুড়িগ্রাম সরকারি কলেজ মেরামত ও সংস্কারে বরাদ্দ ১ কোটি ২৬ লাখ টাকা কুড়িগ্রামে ১ অক্টোবর শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়ী সমিতির নতুন কমিটির দায়িত্ব হস্তান্তর ও অভিষেক বাড়িতে ডিবির অভিযান, ৭৪ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার ধরলার ভাঙনে অস্তিত্ব সংকটে জগমনের চর, মসজিদ–মাদরাসা–বিদ্যালয় রক্ষায় স্থায়ী বাঁধের দাবি কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘রাষ্ট্রালাপ পাঠচক্র’-এর ৯ম আসর অনুষ্ঠিত

কুড়িগ্রামে ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার / ৪০ Time View
Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

কুড়িগ্রাম সদর উপজেলায় অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রোববার (১২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে কুড়িগ্রাম সদরের মুক্তারাম এলাকার রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে পরিচালিত এ অভিযানে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের কাঙ্গালটারী গ্রামের মো. জাহিদ হাসান আঙ্গুর (২৮)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামির ব্যবহৃত মোটরসাইকেলটি থামানো হয়। পরে মোটরসাইকেলের হুকে ঝুলানো একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ তল্লাশি করে পলিথিনে মোড়ানো দুটি পোটলা থেকে মোট ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে নম্বর প্লেটবিহীন একটি ১৫০ সিসি পালসার মোটরসাইকেলও জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজা ও মোটরসাইকেলসহ জব্দকৃত আলামতের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ১০ হাজার টাকা।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুড়িগ্রাম সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শাহ্-নেওয়াজ জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে কুড়িগ্রাম সদর থানায় মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *