বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

শিরোনাম
বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াত : প্রতিমন্ত্রী মীর শাহে আলম সত্তর বছরের পুরোনো গোলেরহাট ফাজিল (বিএ) মাদ্রাসা জাতীয়করণের দাবি স্থানীয়দের। কুড়িগ্রামে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৫৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে মামলা কুড়িগ্রামের চরাঞ্চলে সুবিধাবঞ্চিত পরিবারে গৃহপালিত পশু বিতরণ কুড়িগ্রাম সরকারি কলেজ মেরামত ও সংস্কারে বরাদ্দ ১ কোটি ২৬ লাখ টাকা কুড়িগ্রামে ১ অক্টোবর শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়ী সমিতির নতুন কমিটির দায়িত্ব হস্তান্তর ও অভিষেক বাড়িতে ডিবির অভিযান, ৭৪ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার ধরলার ভাঙনে অস্তিত্ব সংকটে জগমনের চর, মসজিদ–মাদরাসা–বিদ্যালয় রক্ষায় স্থায়ী বাঁধের দাবি কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘রাষ্ট্রালাপ পাঠচক্র’-এর ৯ম আসর অনুষ্ঠিত

কুড়িগ্রামে প্রাথমিক অনন্য নজির; ট্যালেন্টপুলে যমজ ৩ বোনের বৃত্তি অর্জন

স্টাফ রিপোর্টার / ১২১ Time View
Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে অনন্য নজির গড়েছে কুড়িগ্রামের যমজ তিন বোন। পঞ্চম শ্রেণির এই বৃত্তি পরীক্ষায় তিনজনই ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে পরিবার, বিদ্যালয় ও জেলাবাসীর গর্বের কারণ হয়েছে।
তারা হলেন কুড়িগ্রাম জজকোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট তারিকুর রহমান তারিক ও গৃহিণী শাহিনা আকতারের কন্যা তাহিয়া রহমান, তাকিয়া রহমান ও তাবিয়া রহমান।
এর মধ্যে তাহিয়া রহমান ও তাকিয়া রহমান কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয় থেকে এবং তাবিয়া রহমান অর্জুনডারা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে।
কুড়িগ্রাম পৌর শহরের টেক্সটাইল মোড় এলাকার বাসিন্দা এই তিন বোন বর্তমানে ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়ন করছে। তাহিয়া ও তাকিয়া কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয়ে এবং তাবিয়া কুড়িগ্রাম বর্ডার গার্ড স্কুলে পড়াশোনা করছে।
তাহিয়া, তাকিয়া ও তাবিয়া জানায়, ছোটবেলা থেকেই বাবা-মা তাদের লেখাপড়ার প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন। পাশাপাশি শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা ও পরিবারের সার্বিক সহযোগিতায় তারা এই সাফল্য অর্জন করতে পেরেছে। ভবিষ্যতেও মনোযোগ দিয়ে পড়াশোনা করে আরও ভালো ফল করার পাশাপাশি দেশের সেবায় নিজেকে গড়ে তুলতে চায় তারা। এ জন্য সবার কাছে দোয়া চেয়েছে তিন বোন।
তাদের বাবা অ্যাডভোকেট তারিকুর রহমান তারিক বলেন, “আমার তিন কন্যা একইসঙ্গে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করায় মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। একজন বাবা হিসেবে এটি আমার জীবনের অন্যতম আনন্দের মুহূর্ত। তবে এই সাফল্যের সবচেয়ে বড় কৃতিত্ব তাদের মায়ের। তার অক্লান্ত পরিশ্রম, ধৈর্য, ত্যাগ ও স্নেহময় পরিচর্যার ফলেই আজ তারা এই অর্জন করতে পেরেছে।”
তিনি আরও বলেন, “আমি শিক্ষকদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা জানাই। সবার কাছে আমার সন্তানদের জন্য দোয়া চাই, যেন তারা ভবিষ্যতে আরও ভালো ফলাফল করে সৎ, আদর্শবান ও মানবিক মানুষ হিসেবে দেশের সেবা করতে পারে।

কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. গোলেনুর বেগম বলেন, “যমজ তিন বোনের এমন সাফল্য অত্যন্ত আনন্দের। আমাদের বিদ্যালয় থেকে দুই বোন ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। এটি বিদ্যালয়ের জন্য গর্বের এবং অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *