বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

শিরোনাম
বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াত : প্রতিমন্ত্রী মীর শাহে আলম সত্তর বছরের পুরোনো গোলেরহাট ফাজিল (বিএ) মাদ্রাসা জাতীয়করণের দাবি স্থানীয়দের। কুড়িগ্রামে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৫৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে মামলা কুড়িগ্রামের চরাঞ্চলে সুবিধাবঞ্চিত পরিবারে গৃহপালিত পশু বিতরণ কুড়িগ্রাম সরকারি কলেজ মেরামত ও সংস্কারে বরাদ্দ ১ কোটি ২৬ লাখ টাকা কুড়িগ্রামে ১ অক্টোবর শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়ী সমিতির নতুন কমিটির দায়িত্ব হস্তান্তর ও অভিষেক বাড়িতে ডিবির অভিযান, ৭৪ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার ধরলার ভাঙনে অস্তিত্ব সংকটে জগমনের চর, মসজিদ–মাদরাসা–বিদ্যালয় রক্ষায় স্থায়ী বাঁধের দাবি কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘রাষ্ট্রালাপ পাঠচক্র’-এর ৯ম আসর অনুষ্ঠিত

দুই দফা দাবিতে কুড়িগ্রামে ডাক বিভাগের ইডি কর্মীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

ইউনাইটেড ডেস্ক / ৩৩ Time View
Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

বেতন-ভাতা বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে কুড়িগ্রামে অনির্দিষ্টকালের পূর্ণ ধর্মঘট ও কর্মবিরতি শুরু করেছেন বাংলাদেশ ডাক বিভাগের শাখা ডাকঘরের এক্সট্রা ডিপার্টমেন্টাল (ইডি) কর্মকর্তা-কর্মচারীরা। একই সঙ্গে কুড়িগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দুই দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে একটি স্মারকলিপিও প্রদান করেছেন তারা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন, বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি এবং বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের যৌথ ব্যানারে সোমবার (৬ জুলাই) থেকে কুড়িগ্রাম প্রধান ডাকঘরের সামনে অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করছেন আন্দোলনরত কর্মচারীরা। এ সময় তারা বিভিন্ন দাবিসংবলিত স্লোগান দেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

আন্দোলনকারীদের দুই দফা দাবির মধ্যে রয়েছে—বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে ইডি কর্মচারীদের বেতন-ভাতা তিনগুণ বৃদ্ধি এবং শাখা ডাকঘরের সব এক্সট্রা ডিপার্টমেন্টাল (ইডি) কর্মচারীকে সরকারি বা বিভাগীয় কর্মচারী হিসেবে পূর্ণ স্বীকৃতি প্রদান।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ইডি কর্মচারীরা দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় ডাক ও আর্থিক সেবা পৌঁছে দিলেও তারা নামমাত্র ভাতা পান। বর্তমানে একজন কর্মচারী দৈনিক গড়ে প্রায় ১৫০ টাকা, অর্থাৎ মাসে মাত্র ৪ থেকে ৫ হাজার টাকা ভাতা পেয়ে থাকেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এ সময়ে এ আয়ে পরিবার-পরিজন নিয়ে জীবনযাপন অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেও তারা এখনো ন্যায্য স্বীকৃতি ও অধিকার থেকে বঞ্চিত বলে অভিযোগ করেন বক্তারা।

নেতৃবৃন্দ জানান, সারাদেশে প্রায় ৮ হাজার ৫০০টি শাখা ডাকঘরে কর্মরত ২৩ হাজারের বেশি ইডি কর্মচারী একই দাবিতে একযোগে আন্দোলনে অংশ নিয়েছেন। দ্রুত দাবি বাস্তবায়ন করে প্রজ্ঞাপন জারির আহ্বান জানিয়ে তারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের ধর্মঘট ও কর্মবিরতি অব্যাহত থাকবে।

পরে কর্মসূচির অংশ হিসেবে আন্দোলনরত কর্মচারীরা কুড়িগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দুই দফা দাবি বাস্তবায়নের দাবিতে একটি স্মারকলিপি জমা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *