বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

শিরোনাম
যুবকরা মাদকাসক্ত হয়েছিল বিগত সরকারের আমলে সংবাদ প্রকাশের পর কুড়িগ্রামের নাগেশ্বরীতে অসহায় তিন বোনের পাশে উপজেলা প্রশাসন আসন না পেলেও কুড়িগ্রামকে অবহেলা করা হবে না: ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রামে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত কুড়িগ্রামে কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুড়িগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বেপরোয়া বদলি বাণিজ্য কচাকাটায় ৯৪ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াত : প্রতিমন্ত্রী মীর শাহে আলম সত্তর বছরের পুরোনো গোলেরহাট ফাজিল (বিএ) মাদ্রাসা জাতীয়করণের দাবি স্থানীয়দের। কুড়িগ্রামে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৫৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে মামলা

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে অটোভ্যানে মিলল ১৪ কেজি ভারতীয় গাঁজা, গ্রেপ্তার ২

নিউজ ডেস্ক / ৩৬ Time View
Update Time : বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অটোভ্যানের সিটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

রোববার (৬ জুলাই) দুপুরে উপজেলার জামতলা মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজার চালানটি উদ্ধার করা হয়।

আটকরা হলেন উপজেলার পাথরডুবি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. গোলাপ হোসেন (৩২) ও একই এলাকার মো. সিরাজুল ইসলাম (২৩)।

পুলিশ জানায়, ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে পরিচালিত অভিযানে থানাঘাট এলাকা থেকে আসা একটি অটোভ্যানে তল্লাশি চালানো হয়। এ সময় ভ্যানটির সিটের নিচে লুকিয়ে রাখা তিনটি লাল প্যাকেটে মোড়ানো মোট ১৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকেই দুই মাদক কারবারিকে আটক করা হয়।

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, “পাথরডুবি ইউনিয়ন ভারতীয় গাঁজা চোরাচালানের অন্যতম রুট। এ রুটে পুলিশের নিয়মিত নজরদারি রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনটি লাল প্যাকেটে মোড়ানো ১৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার এবং দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হবে।”

তিনি আরও বলেন, “মাদক ও চোরাচালানের বিরুদ্ধে সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বাংলাদেশ পুলিশ বদ্ধপরিকর। ভূরুঙ্গামারীকে মাদক ও চোরাচালানমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *