বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

শিরোনাম
যুবকরা মাদকাসক্ত হয়েছিল বিগত সরকারের আমলে সংবাদ প্রকাশের পর কুড়িগ্রামের নাগেশ্বরীতে অসহায় তিন বোনের পাশে উপজেলা প্রশাসন আসন না পেলেও কুড়িগ্রামকে অবহেলা করা হবে না: ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রামে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত কুড়িগ্রামে কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুড়িগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বেপরোয়া বদলি বাণিজ্য কচাকাটায় ৯৪ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াত : প্রতিমন্ত্রী মীর শাহে আলম সত্তর বছরের পুরোনো গোলেরহাট ফাজিল (বিএ) মাদ্রাসা জাতীয়করণের দাবি স্থানীয়দের। কুড়িগ্রামে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৫৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে মামলা

নজরুল বর্ষ উদযাপনে কুড়িগ্রামে সাংস্কৃতিক আয়োজন, সম্মাননা পেলেন বিজয়ীরা

স্টাফ রিপোর্টার / ২৩ Time View
Update Time : বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে ঘোষিত নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে কুড়িগ্রাম পৌর টাউনহল অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা নজরুলসংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন। এছাড়া স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ক্যাটাগরিতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুড়িগ্রাম সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. মো. সাইফুর রহমান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।

এতে বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও বিদ্রোহের চিরন্তন কণ্ঠস্বর। তাঁর সাহিত্য, সংগীত ও দর্শন আজও সমাজকে অন্যায়-অবিচার, বৈষম্য ও কুসংস্কারের বিরুদ্ধে সংগ্রামের প্রেরণা জোগায়। নতুন প্রজন্মের কাছে নজরুলের আদর্শ, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ তুলে ধরতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা উল্লেখ করেন।

এছাড়া নজরুল বর্ষ ২০২৬-২৭ উদযাপন উপলক্ষে বছরব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসনসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *