বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

শিরোনাম
যুবকরা মাদকাসক্ত হয়েছিল বিগত সরকারের আমলে সংবাদ প্রকাশের পর কুড়িগ্রামের নাগেশ্বরীতে অসহায় তিন বোনের পাশে উপজেলা প্রশাসন আসন না পেলেও কুড়িগ্রামকে অবহেলা করা হবে না: ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রামে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত কুড়িগ্রামে কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুড়িগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বেপরোয়া বদলি বাণিজ্য কচাকাটায় ৯৪ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াত : প্রতিমন্ত্রী মীর শাহে আলম সত্তর বছরের পুরোনো গোলেরহাট ফাজিল (বিএ) মাদ্রাসা জাতীয়করণের দাবি স্থানীয়দের। কুড়িগ্রামে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৫৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে মামলা

জুলাই শহীদদের স্মরণে কুড়িগ্রামে এনসিপির ৩৬ দিনের ‘জুলাই জাগরণ’ শুরু

স্টাফ রিপোর্টার / ৩৭ Time View
Update Time : বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

জুলাই গণ-অভ্যুত্থানে আত্মদানকারী শহীদদের স্মরণে এবং আন্দোলনের চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে কুড়িগ্রামে ৩৬ দিনের ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির উদ্বোধন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার (১ জুলাই) বিকেল ৪টায় শহরের কলেজ মোড়ে অবস্থিত জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিলের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনের শহীদ ও আহত যোদ্ধাদের আত্মত্যাগ জাতির ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে। সেই ইতিহাস সংরক্ষণ এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামে ৩৬ দিনের ‘জুলাই জাগরণ’ কর্মসূচি পালন করা হচ্ছে। এ কর্মসূচি আন্দোলনের চেতনা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান, যুগ্ম আহ্বায়ক ও মিডিয়া সেল প্রধান রাশেদুজ্জামান তাওহীদ, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সরকার, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাবু, নারী শক্তির আহ্বায়ক নাসিরা খন্দকার নিসা, শ্রমিক শক্তির আহ্বায়ক মজনু মিয়া, স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক তাজুল ইসলাম, সদর উপজেলা আহ্বায়ক শাহজাহান আলী সুমন, পৌর আহ্বায়ক আরিফুজ্জামান সাগর, রাজারহাট উপজেলা আহ্বায়ক অ্যাডভোকেট সাজ্জাদুল ইসলাম সাগরসহ জেলা ও উপজেলার নেতারা উপস্থিত ছিলেন।

এসময় এনসিপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের প্রায় তিন শতাধিক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *