শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

শিরোনাম
যুবকরা মাদকাসক্ত হয়েছিল বিগত সরকারের আমলে সংবাদ প্রকাশের পর কুড়িগ্রামের নাগেশ্বরীতে অসহায় তিন বোনের পাশে উপজেলা প্রশাসন আসন না পেলেও কুড়িগ্রামকে অবহেলা করা হবে না: ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রামে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত কুড়িগ্রামে কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুড়িগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বেপরোয়া বদলি বাণিজ্য কচাকাটায় ৯৪ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াত : প্রতিমন্ত্রী মীর শাহে আলম সত্তর বছরের পুরোনো গোলেরহাট ফাজিল (বিএ) মাদ্রাসা জাতীয়করণের দাবি স্থানীয়দের। কুড়িগ্রামে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৫৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে মামলা

বৃষ্টিভেজা দিনে সবুজের বার্তা ছড়াল কুড়িগ্রাম রিভার ভিউ হাই স্কুল

স্টাফ রিপোর্টার / ৩৩ Time View
Update Time : শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

কুড়িগ্রাম জেলার শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান রিভার ভিউ হাই স্কুলে বৃষ্টির দিনে শিক্ষক-শিক্ষার্থীদের আয়োজনে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি। দিনভর মেঘলা আকাশ, ঝুমঝুম বৃষ্টি, ক্লাসে উপস্থিতি কম তবু থেমে নেই এই প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক ও সামাজিক কার্যক্রম।

সোমবার (২৯ জুন) দুপুর ১২টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, স্কুল প্রাঙ্গনে শিক্ষার্থীদের হাতে হাতে প্লেকার্ড। তাতে লেখা সবুজ পৃথিবী গড়ার নানান বার্তা। যেমন- “গাছ লাগাও-দেশ বাঁচাও, সবুজ বাঁচলে-পৃথিবী বাঁচবে, একটি গাছ লাগান-হাজার জীবন বাঁচান, সবুজ পৃথিবী-সুস্থ জীবন, পরিবেশ রক্ষা করুন-ভবিষ্যৎ নিরাপদ করুন।”

ঝড়বৃষ্টি উপেক্ষা করে বাদলের মাতাল ছন্দে প্রতিষ্ঠানের প্রাঙ্গণে শিক্ষক-শিক্ষার্থীরা রোপন করেন ফলজ, বনজ, ঔষধি ও কাষ্ঠলসহ নানান জাতের বৃক্ষ। সেই সাথে শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের বার্তা দেন প্রকৃতির ভারসম্য রক্ষার্থে সবুজাভ পৃথিবী গড়ার।

এসময় প্রধান শিক্ষক নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক ফয়েজ উদ্দিন, শাহাদত হোসেন, কাইয়ুম আলী, ফিরোজা বেগম, আশরাফী বিনতে ইসলাম, আব্দুর রশিদ সরকার, শামীরা আক্তার, সহকারী শিক্ষক মাজেদুল ইসলাম, রাজিয়া সুলতানা, ফরিদ উদ্দীন, রাশেদুজ্জামান, হাবিবুর রহমান, তাফরিফা আক্তার, কফিল উদ্দিন, খাদিজা খাঁন কান্তা, অফিস সহকারী আব্দুল খালেক, কম্পিউটার ল্যাব অপারেটর আশিকুর রহমান, এমএলএসএস আব্দুল মোনায়েম, বসুদেব দাস, নৈশ প্রহরী আব্দুর রহিম টিটু প্রমুখ।

এসময় প্রধান শিক্ষক নূরুল ইসলাম বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় ভূমিকা রাখতে হবে। যে কোন পতিত জায়গা, সকলের বাড়ির চারপাশ ও স্কুল আঙিনায় সবুজ বনায়ন গড়ে প্রকৃতির ভারসম্য রক্ষার্থে আমাদের আন্তরিকভাবে কাজ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *