রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

শিরোনাম
মলম পার্টির খপ্পরে অটোচালক, অসুস্থ অবস্থায় হাসপাতালে উদ্ধার যুবকরা মাদকাসক্ত হয়েছিল বিগত সরকারের আমলে সংবাদ প্রকাশের পর কুড়িগ্রামের নাগেশ্বরীতে অসহায় তিন বোনের পাশে উপজেলা প্রশাসন আসন না পেলেও কুড়িগ্রামকে অবহেলা করা হবে না: ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রামে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত কুড়িগ্রামে কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুড়িগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বেপরোয়া বদলি বাণিজ্য কচাকাটায় ৯৪ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াত : প্রতিমন্ত্রী মীর শাহে আলম সত্তর বছরের পুরোনো গোলেরহাট ফাজিল (বিএ) মাদ্রাসা জাতীয়করণের দাবি স্থানীয়দের।

ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ৯১৮ কেজি চোরাই ভারতীয় বাসমতি চাল জব্দ

স্টাফ রিপোর্টার / ৫৩ Time View
Update Time : রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় পুলিশের অভিযানে ৯১৮ কেজি অবৈধ ভারতীয় বাসমতি চাল জব্দ করা হয়েছে। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গোডাউনের মালিক বলরাম চন্দ্র সাহা পালিয়ে যান। এ ঘটনায় তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রোববার (২৮ জুন) দুপুরে উপজেলার জামতলা মোড় এলাকায় অবস্থিত বলরাম চন্দ্র সাহার গোডাউনে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে এসআই হারুনর রশীদসহ পুলিশের একটি দল গোডাউনটিতে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বলরাম চন্দ্র সাহা বাড়ির পেছনের পথ দিয়ে পালিয়ে যান। পরে গোডাউন তল্লাশি করে ৯১৮ কেজি ভারতীয় বাসমতি চাল জব্দ করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, জব্দ করা চালগুলো পাথরডুবি ইউনিয়নের বাঁশজানি ও ভোটহাট সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে আনা হয়েছিল। উদ্ধার হওয়া চালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা।

পুলিশ জানিয়েছে, জব্দ করা চাল আইনানুগ প্রক্রিয়ায় আদালতে পাঠানো হবে এবং অভিযুক্ত বলরাম চন্দ্র সাহার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ অনুযায়ী মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বাংলাদেশ পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভূরুঙ্গামারী উপজেলাকে মাদক ও চোরাচালানমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *