শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

শিরোনাম
যুবকরা মাদকাসক্ত হয়েছিল বিগত সরকারের আমলে সংবাদ প্রকাশের পর কুড়িগ্রামের নাগেশ্বরীতে অসহায় তিন বোনের পাশে উপজেলা প্রশাসন আসন না পেলেও কুড়িগ্রামকে অবহেলা করা হবে না: ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রামে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত কুড়িগ্রামে কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুড়িগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বেপরোয়া বদলি বাণিজ্য কচাকাটায় ৯৪ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াত : প্রতিমন্ত্রী মীর শাহে আলম সত্তর বছরের পুরোনো গোলেরহাট ফাজিল (বিএ) মাদ্রাসা জাতীয়করণের দাবি স্থানীয়দের। কুড়িগ্রামে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৫৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে মামলা

কুড়িগ্রামে পর্দা উঠল মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার

কুড়িগ্রাম প্রতিনিধি / ৬৪ Time View
Update Time : শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

কুড়িগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে উদ্বোধন হলো মাস শিল্প ও বাণিজ্য মেলা।

আজ রবিবার ২৮ জুন বিকাল ৪ টার সময় কুড়িগ্রাম ধরলা সেতুর পূর্বপাড়ে উদ্বোধন করা হয় মাসব্যাপি শিল্প ও বাণিজ্য মেলা। মেলাটি উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও কুড়িগ্রাম জেলা বিএনপি’র সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ। উদ্বোধন শেষে মেলায় বাণিজ্য ও বিনোদনকেন্দ্র পরিদর্শন করেন অতিথিবৃন্দ।

কুড়িগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে মাসব্যাপি বাণিজ্য মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার সকল রাজনৈতিক দলের নেতাকর্মীবৃন্দ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা বিএনপি’র আহ্বায়ক মোস্তাফিজ রহমান মোস্তফা, কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, জামায়াতে ইসলামী জেলা সেক্রেটারি নিজাম উদ্দিন, জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া, জেলা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আজিজুর রহমান আজিজ, ছাত্রদলের সভাপতি বিপুল আহমেদ, সাধারণ সম্পাদক সোহেল রানাসহ মেলায় কমিটি ও জেলার বিভিন্ন বিশিষ্ট ব্যবসায়ী ও ব্যক্তিবর্গ।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, আমরা কুড়িগ্রাম জেলা সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা মিলে এই মেলায় সহযোগিতা করেছি এবং সব সময় করব। এই মেলার ফলে জেলায় ব্যবসা – বাণিজ্যের প্রসার বৃদ্ধি পাবে। এছাড়াও বিনোদন মুখর পরিবেশের ফলে জেলা জুড়ে আনন্দ উদ্দীপনা বিরাজ করবে।

মেলা কমিটির সভাপতি আবু হানিফ বিপ্লব বলেন, মেলায় দেশী-বিদেশী বিভিন্ন পণ্য প্রদর্শন ও অর্থনীতিতে উন্নয়ন ঘটবে এই মেলার ফলে। জেলার ব্যবসা – বাণিজ্যের আকার বৃদ্ধি পাবে ও কুড়িগ্রাম জেলার ভ্রমণ প্রিয় মানুষ বিনোদনে উজ্জীবিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *