শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম
যুবকরা মাদকাসক্ত হয়েছিল বিগত সরকারের আমলে সংবাদ প্রকাশের পর কুড়িগ্রামের নাগেশ্বরীতে অসহায় তিন বোনের পাশে উপজেলা প্রশাসন আসন না পেলেও কুড়িগ্রামকে অবহেলা করা হবে না: ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রামে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত কুড়িগ্রামে কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুড়িগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বেপরোয়া বদলি বাণিজ্য কচাকাটায় ৯৪ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াত : প্রতিমন্ত্রী মীর শাহে আলম সত্তর বছরের পুরোনো গোলেরহাট ফাজিল (বিএ) মাদ্রাসা জাতীয়করণের দাবি স্থানীয়দের। কুড়িগ্রামে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৫৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে মামলা

জাতীয় পর্যায়ে জোড়া সাফল্য: অনুশ্রী রায়কে কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার / ৪১ Time View
Update Time : শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এ অসাধারণ সাফল্য অর্জন করায় উলিপুর উপজেলার বুড়াবুড়ী ইউনিয়নের কৃতি সন্তান অনুশ্রী রায়কে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেছে কুড়িগ্রাম জেলা ছাত্রদল।

শনিবার (২৭ জুন) জেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে অনুশ্রী রায়ের হাতে সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা স্মারক তুলে দেন সংগঠনটির নেতৃবৃন্দ।
জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় অনুশ্রী রায় দেশাত্মবোধক সংগীতে প্রথম স্থান এবং নজরুল সংগীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামসহ সমগ্র উত্তরাঞ্চলের জন্য গৌরব বয়ে এনেছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশিক ইকবাল রাব্বী, সাংগঠনিক সম্পাদক নাইম ইসলাম, সহ-সভাপতি নাজমুল হাসান ইমন ও সিফাত ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক হাসিবুল ইসলাম রাকিব, উলিপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. খোকন মিয়া, উপজেলা ছাত্রদলের ১ নম্বর সদস্য রাকিবুল ইসলাম পাপন, পৌর ছাত্রদলের সদস্য আল মামুন সুমন, বুড়াবুড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মুরাদ হোসেন খন্দকার, সাধারণ সম্পাদক আবু রায়হান, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম, কামরুলসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় নেতৃবৃন্দ বলেন, “অনুশ্রী রায় শুধু উলিপুর বা বুড়াবুড়ী ইউনিয়নের নয়, তিনি পুরো কুড়িগ্রাম জেলার গর্ব। জাতীয় পর্যায়ে তার জোড়া সাফল্য আমাদের জেলার সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করেছে। তার মেধা, নিষ্ঠা ও প্রতিভা আগামী দিনে দেশের সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করবে।”
সংবর্ধনা অনুষ্ঠানে অনুশ্রী রায়ের পরিবারের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা অনুশ্রীর ভবিষ্যৎ সাফল্য কামনা করে বলেন, এ ধরনের অর্জন নতুন প্রজন্মকে সাংস্কৃতিক চর্চায় আরও উৎসাহিত করবে এবং জেলার জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *