শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম
যুবকরা মাদকাসক্ত হয়েছিল বিগত সরকারের আমলে সংবাদ প্রকাশের পর কুড়িগ্রামের নাগেশ্বরীতে অসহায় তিন বোনের পাশে উপজেলা প্রশাসন আসন না পেলেও কুড়িগ্রামকে অবহেলা করা হবে না: ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রামে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত কুড়িগ্রামে কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুড়িগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বেপরোয়া বদলি বাণিজ্য কচাকাটায় ৯৪ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াত : প্রতিমন্ত্রী মীর শাহে আলম সত্তর বছরের পুরোনো গোলেরহাট ফাজিল (বিএ) মাদ্রাসা জাতীয়করণের দাবি স্থানীয়দের। কুড়িগ্রামে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৫৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে মামলা

রাজারহাট ব্রিজে সাদা-কালো আরবী পতাকা, কাদের বার্তা—খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী

স্টাফ রিপোর্টার / ৩৬৯ Time View
Update Time : শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

দেশের বিভিন্ন স্থানে আরবি লেখাসংবলিত সাদা-কালো পতাকা উড়ানোর ঘটনা নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই কুড়িগ্রামের রাজারহাট উপজেলাতেও একই ধরনের পতাকা দেখা গেছে। শনিবার (২৭ জুন) বিকেলে উপজেলার ঠাঁটমারী বন্ধভূমি ব্রিজে চারটি আরবি লেখাসংবলিত সাদা-কালো পতাকা উড়তে দেখা যায়। বিষয়টি স্থানীয়দের নজরে এলে এলাকায় কৌতূহলের সৃষ্টি হয়।

স্থানীয়দের দাবি, কে বা কারা কখন এসব পতাকা টাঙিয়েছে, সে বিষয়ে তারা নিশ্চিত নন। হঠাৎ করেই ব্রিজের ওপর পতাকাগুলো দেখতে পান পথচারীরা। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা শুরু হয়েছে।

এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মামুনুর রশীদ বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। কারা এবং কী উদ্দেশ্যে এসব পতাকা টাঙিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। তদন্ত শেষে পতাকা টাঙানোর প্রকৃত কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *