রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

শিরোনাম
মলম পার্টির খপ্পরে অটোচালক, অসুস্থ অবস্থায় হাসপাতালে উদ্ধার যুবকরা মাদকাসক্ত হয়েছিল বিগত সরকারের আমলে সংবাদ প্রকাশের পর কুড়িগ্রামের নাগেশ্বরীতে অসহায় তিন বোনের পাশে উপজেলা প্রশাসন আসন না পেলেও কুড়িগ্রামকে অবহেলা করা হবে না: ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রামে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত কুড়িগ্রামে কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুড়িগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বেপরোয়া বদলি বাণিজ্য কচাকাটায় ৯৪ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াত : প্রতিমন্ত্রী মীর শাহে আলম সত্তর বছরের পুরোনো গোলেরহাট ফাজিল (বিএ) মাদ্রাসা জাতীয়করণের দাবি স্থানীয়দের।

৭২ ঘণ্টায় আরও বাড়তে পারে তিস্তার পানি, কুড়িগ্রামে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা

স্টাফ রিপোর্টার / ৫১ Time View
Update Time : রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

উজান থেকে নেমে আসা ঢল এবং কয়েক দিনের টানা বৃষ্টিতে কুড়িগ্রামের প্রধান নদ-নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এখনো কোনো নদীর পানি বিপৎসীমা অতিক্রম না করলেও তিস্তা তীরবর্তী চরাঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পাশাপাশি বিভিন্ন এলাকায় নদীভাঙন শুরু হওয়ায় উদ্বেগে রয়েছেন স্থানীয়রা।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টায় তিস্তা নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে। এতে জেলার নিম্নাঞ্চলের কিছু এলাকা প্লাবিত হয়ে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

মঙ্গলবার (২৩ জুন) সকাল ৬টার তথ্য অনুযায়ী, তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে বিপৎসীমার ৩৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। একই সময়ে ধরলা নদীর পানি তালুক শিমুলবাড়ী পয়েন্টে বিপৎসীমার ৯৪ সেন্টিমিটার নিচে এবং ব্রহ্মপুত্র নদ নুনখাওয়া পয়েন্টে বিপৎসীমার ১ দশমিক ৬৬ মিটার নিচে ছিল। সকাল ৯টায় দুধকুমার নদের পানি পাটেশ্বরী পয়েন্টে বিপৎসীমার ৬৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *