শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম
যুবকরা মাদকাসক্ত হয়েছিল বিগত সরকারের আমলে সংবাদ প্রকাশের পর কুড়িগ্রামের নাগেশ্বরীতে অসহায় তিন বোনের পাশে উপজেলা প্রশাসন আসন না পেলেও কুড়িগ্রামকে অবহেলা করা হবে না: ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রামে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত কুড়িগ্রামে কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুড়িগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বেপরোয়া বদলি বাণিজ্য কচাকাটায় ৯৪ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াত : প্রতিমন্ত্রী মীর শাহে আলম সত্তর বছরের পুরোনো গোলেরহাট ফাজিল (বিএ) মাদ্রাসা জাতীয়করণের দাবি স্থানীয়দের। কুড়িগ্রামে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৫৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে মামলা

চাকিরপশার বিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ধ্বংস আড়াই লাখ টাকার অবৈধ জাল

কুড়িগ্রাম প্রতিনিধি / ৪২ Time View
Update Time : শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার বিলে অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধে একটি মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) অভিযান পরিচালনা করা হয়েছে। আজ ২৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দে এই অভিযান চালানো হয়।

​অভিযান সূত্রে জানা গেছে, মৎস্য সম্পদ সংরক্ষণের লক্ষ্যে চাকিরপশার বিলে অবৈধভাবে পেতে রাখা ৩৬টি চায়না দুয়ারি জাল (ফিক্সড ইঞ্জিন) জব্দ করা হয়। জব্দকৃত এই ক্ষতিকর জালগুলোর আনুমানিক বাজারমূল্য ২,৫০,০০০/- (দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা। পরবর্তীতে জব্দকৃত জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

​উক্ত মোবাইল কোর্ট অভিযানে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব সামিউর রহমান, উপজেলা মৎস্য অফিসার জনাব মোঃ এমদাদুল হক, রাজারহাট থানার পুলিশ সদস্যবৃন্দ এবং উপজেলা মৎস্য দপ্তরের কর্মচারীবৃন্দ।

​উপজেলা মৎস্য দপ্তর ও স্থানীয় প্রশাসন সূত্রে জানানো হয়েছে, দেশীয় মৎস্য সম্পদ সংরক্ষণ, জাটকা ও মা মাছ রক্ষাসহ জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *